-
মার্কিন চাপের কাছে কখনোই নতিস্বীকার করব না: ইরানের প্রেসিডেন্ট
জুলাই ১৫, ২০২০ ১২:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই মার্কিন চাপের কাছে নতিস্বীকার করবে না। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
-
নিষেধাজ্ঞায় প্রতিরক্ষা খাতে ইরানের উন্নয়ন থেমে থাকেনি: হাতামি
জুলাই ১৫, ২০২০ ০২:৪৯ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, নিষেধাজ্ঞার কারণে তার দেশের প্রতিরক্ষা খাতের উন্নয়ন থেমে থাকেনি।তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক বক্তব্যে ইরানের ওপর বিগত ৪০ বছর ধরে আমেরিকাসহ পাশ্চাত্যের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
-
বিদেশে আটকে পড়া অর্থ দেশে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: জারিফ
জুলাই ১৫, ২০২০ ০১:২৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিদেশে আটকে পড়া তার দেশের অর্থ ইরানে ফেরত আনার জন্য সব পন্থা অবলম্বন করা হবে। এমনকি ইরানি জনগণের এই অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আইনি প্রক্রিয়ারও আশ্রয় নেয়া হবে।
-
আমেরিকা-ইসরাইলের জন্য কঠিন দিন অপেক্ষা করছে: মার্কিন যুদ্ধজাহাজে আগুন লাগা প্রসঙ্গে ইরানি জেনারেল
জুলাই ১৪, ২০২০ ১৭:০৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন সরকার যে অপরাধযজ্ঞ করে বেড়াচ্ছে তার পরিণতি হচ্ছে- বিমানবাহী যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।
-
ইরানে করোনাভাইরাস: আক্রান্ত, সুস্থ ও মৃতের পরিসংখ্যান
জুলাই ১৪, ২০২০ ১৩:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ২৫ হাজার ২৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬২ হাজার ১৭৩ জন।
-
পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইউরোপের অনীহার বিষয়ে যৌথ কমিশনের বৈঠকে আলোচনা হবে
জুলাই ১৪, ২০২০ ১২:২৫পরমাণু বিষয়ে ১৩ বছর ধরে কঠিন ও শ্বাসরুদ্ধকর আলোচনার পর ২০১৫ সালের ১৪ জুলাই ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়। এরপর ওই সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাশ হয়।
-
ইউরোপে পাচার হওয়া প্রত্নতত্ত্ব আবার ফিরে আসছে ইরানে
জুলাই ১৪, ২০২০ ১১:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে পাচার হয়ে যাওয়া অন্তত ৪০টি প্রত্নতত্ত্ব আবার দেশে ফিরে আসছে। ইরানের সংস্কৃতি বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে এসব প্রত্নতত্ত্ব অস্ট্রিয়া থেকে ইরানে ফিরে আসবে।
-
ইরানে সিআইএ'র এক গুপ্তচরের ফাঁসি কার্যকর
জুলাই ১৪, ২০২০ ১০:৪৬মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কাছে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তথ্য বিক্রির দায়ে রেজা আসগারি নামের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (মঙ্গলবার) ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
-
ইরানে করোনায় আক্রান্ত আরও এক সংসদ সদস্যের মৃত্যু
জুলাই ১৩, ২০২০ ১৪:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। একাদশ সংসদের এই সদস্যের নাম হচ্ছে ঈসা জাফারি। এ নিয়ে বর্তমান সংসদের তিন জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
-
'বন্ধু দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপ সই করতে ইরানের দরজা খোলা'
জুলাই ১৩, ২০২০ ১৩:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে দীর্ঘ মেয়াদে অংশীদারিত্বমুলক চুক্তি করার জন্য ইরানের দরজা খোলা। তিনি বলেন, চীনের সঙ্গে যে কৌশলগত চুক্তি সই করতে যাচ্ছে ইরান তা নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে তার উৎপত্তি মূলত দেশের বাইরে।