-
ইরান-চীন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত হওয়ার অপেক্ষায়
জুন ৩০, ২০২০ ১৬:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে ২৫ বছরের জন্য কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারে একটি রোড ম্যাপ চূড়ান্ত করতে সম্মত হয়েছে বেইজিং ও তেহরান। এ রোডম্যাপের বিষয়ে ১৯৯০’র দিকে প্রথম চিন্তা করা হয় কিন্তু দুই পক্ষ এখনো তা বাস্তবায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নি।
-
নিষেধাজ্ঞা নবায়নে আমেরিকার তোড়জোড়: অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ইরান
জুন ৩০, ২০২০ ১৫:০১পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাবার পর আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করে আসছে।
-
অস্ত্র নিষেধাজ্ঞা ইস্যুতে আমেরিকার প্রতি সৌদির সমর্থন তিক্ত কৌতুক: ইরান
জুন ৩০, ২০২০ ১৩:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, মার্কিন সরকারের অনুরোধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কয়েকটি আরব দেশের সমর্থন নিতান্তই তিক্ত কৌতুক। এসব দেশের জানা উচিত যে, বলদর্পী আমেরিকার কাছে আত্মসমর্পণ করে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হবে না।
-
করোনাভাইরাস: সংক্ষেপে ইরান ও বিশ্বের চিত্র
জুন ৩০, ২০২০ ১৩:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ৮৮ হাজার ৭৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ২৭ হাজার ৬৬২ জন।
-
ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ড্রোন অপারেটরদের চিহ্নিতের কাজ চলছে: ইরান
জুন ৩০, ২০২০ ১১:৫৮ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহসেন বাহারভান্দ বলেছেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত প্রায় ৪০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন হত্যাকাণ্ডে ব্যবহৃত ড্রোনের অপারেটরদের চিহ্নিত করার কাজ চলছে। খুব শিগগিরই এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এরপর ড্রোনের অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
-
করোনার মধ্যেই তেহরানের পুঁজিবাজার চাঙ্গা, সূচকে অভূতপূর্ব উন্নতি
জুন ৩০, ২০২০ ১১:৩০ইরানের পুঁজিবাজারে রেকর্ড সংখ্যক উন্নতি হয়েছে সূচকের। দেশটির শেয়ার বাজারের প্রধান সূচক টি-ই-ডি-পি-আই-এক্স বৃদ্ধি পেয়েছ ২৬৯ শতাংশ। যা এবছর যে কোনো দেশের পুঁজিবাজারের সর্বোচ্চ উন্নতি।
-
করোনাভাইরাসের ভ্যাকসিনের মানব-পরীক্ষা শুরু করবে ইরান
জুন ৩০, ২০২০ ১১:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, ইরানি গবেষকরা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এরইমধ্যে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই মানুষের ওপর সম্ভাব্য এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে।
-
২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
জুন ৩০, ২০২০ ০৩:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের ওপর বক্তব্য রাখবেন। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের আওতায় তা অনুমোদিত হয়।
-
‘ইরানে রাসায়নিক হামলার দায় আমেরিকা ও তার মিত্রদেরকে নিতে হবে’
জুন ৩০, ২০২০ ০১:২২আমেরিকা ও তার যেসব মিত্র দেশ ইরাকের সাবেক শাসক সাদ্দামের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল তাদেরকে ওই অস্ত্রের হামলার সব দায় বহন করতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
‘আইন মেনে চলা দেশগুলোকে শাস্তি প্রদানকারী প্রথম দেশ আমেরিকা’
জুন ৩০, ২০২০ ০০:৫১নিজে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে অন্য দেশগুলোকে এই সমঝোতা লঙ্ঘনে বাধ্য করার যে প্রচেষ্টা আমেরিকার চালিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার রাতে এক টুইটার বার্তায় এ সমালোচনা করার পাশাপাশি মার্কিন সরকারের বলদর্পী মনোভাবেরও তীব্র নিন্দা জানান।