-
ইরানসহ বিভিন্ন দেশে অন্যরকম পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
মে ২৪, ২০২০ ০৮:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্যরকম পরিবেশে উদযাপন করা হচ্ছে এবারের ঈদ।
-
ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করল প্রথম ইরানি তেল ট্যাংকার
মে ২৪, ২০২০ ০৬:১৪সব জল্পনার অবসান ঘটিয়ে ইরান থেকে পাঠানো পাঁচটি তেল ট্যাংকারের প্রথমটি ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করেছে। সাগরে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিক- এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরানি পতাকাবাহী তেল ট্যাংকার ‘ফরচুন’ তেহরানের স্থানীয় সময় আজ (রোববার) সকালে ভেনিজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পানিসীমায় প্রবেশ করেছে।
-
আমেরিকা ভুল করলে ফল ভালো হবে না: কাতারকে জানাল ইরান
মে ২৪, ২০২০ ০০:৪৮ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সরকার ভেনিজুয়েলাগামী তার দেশের তেল ট্যাংকারগুলোর চলাচলে ‘বিঘ্ন’ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তেহরান। তিনি গতকাল (শনিবার) বিকেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি’র সঙ্গে এক টেলিফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইরানে আজ ঈদুল ফিতর: মুসলিম উম্মাহ'র প্রতি প্রেসিডেন্ট রুহানির শুভেচ্ছা
মে ২৩, ২০২০ ১৯:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (রোববার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর এ তথ্য জানিয়েছে। ইরানের মুসলমানরা গতকাল ২৯তম রোজা পালন শেষে শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছেন।
-
ঈদুল ফিতর উপলক্ষে ৩৭২১ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
মে ২৩, ২০২০ ১৮:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন হাজার ৭২১ জন বন্দিকে ক্ষমা করেছেন।
-
করোনাভাইরাস: ইরানে একদিনে সুস্থ ১৭৯৬, মৃত্যু ৫৯
মে ২৩, ২০২০ ১৩:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ চার হাজার ৭২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
আগামী সোমবারের মধ্যেই খুলে দেয়া হচ্ছে ইরানের সব ধর্মীয় স্থাপনা
মে ২৩, ২০২০ ১৩:১৫ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আগামী রোববার মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সঙ্গে মিল রেখে ইরানের সব জাদুঘর এবং ঐতিহাসিক স্থাপনা খুলে দেয়া হবে।
-
ইরানের জাহাজ প্রায় পৌঁছে গেছে; মার্কিন হুমকির জবাবে ভেনিজুয়েলার ক্ষেপণান্ত্র মহড়া
মে ২৩, ২০২০ ১২:১৩যুক্তরাষ্ট্র ইরানের পাশাপাশি ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার ও দেশটির জনগণের বিরুদ্ধেও কঠোর ও অমানবিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কারাকাস ও তেহরানের মধ্যে বাণিজ্য কার্যক্রম অব্যাহত থাকায় এবং সম্প্রতি ইরানের তেল ট্যাংকার ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওয়ানা হওয়ায় মার্কিন কর্মকর্তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে হয়েছেন। দেশটির কোনো কোনো কর্মকর্তা ইরান ও ভেনিজুয়েলাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন।
-
‘বিশ্বের সকল শক্তি একত্রিত হলেও ইরানি জনগণকে পরাজিত করতে পারবে না’
মে ২৩, ২০২০ ১০:১৫ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ১৯৮২ সালের ২৩ মে ইরানি যোদ্ধারা তাদের দেশের বিরুদ্ধে আঞ্চলিক, আন্তর্জাতিক ও বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল।
-
বিশ্বের যেকোনো প্রান্তে ইরানের স্বার্থ রক্ষা করা হবে: সেনাপ্রধান
মে ২৩, ২০২০ ০৮:৫৫ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যসহ দূরপ্রাচ্য ও পাশ্চাত্যের সর্বত্র মার্কিন বাহিনীর তৎপরতা ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা নজরদারিতে রয়েছে। কাজেই বিশ্বের যেকোনো স্থানে ইরানের স্বার্থ বিপন্ন করার যেকোনো প্রচেষ্টার জবাব দিতে তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে।