-
বাজে কথা না বলে ইরানি পণবন্দীদের মুক্তি দিন: ওয়াশিংটনকে তেহরান
মে ১২, ২০২০ ০৬:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বাজে কথা বন্ধ করে আমেরিকার উচিত ইরানি পণবন্দীদেরকে মার্কিন কারাগার থেকে মুক্তি দেয়া।
-
‘পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করতে চায় ইরান’
মে ১২, ২০২০ ০১:০০পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানে সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের ওই আগ্রহের কথা জানান।
-
মার্কিন কারাগারে আটক ইরানি বিজ্ঞানী শিগগিরি ছাড়া পাবেন: জারিফ
মে ১১, ২০২০ ১৪:৫৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন কারাগারে বন্দি তার দেশের বিজ্ঞানী সিরুস আসকারি খুব শিগগিরই ছাড়া পাবেন এবং তিনি ইরানে ফিরে আসবেন।
-
করেনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ ১,২৭৯, মৃত্যু ৪৫
মে ১১, ২০২০ ১৩:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা কমেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
-
দুর্ঘটনার কবলে ইরানের যুদ্ধজাহাজ; ১৯ নৌসেনা শহীদ, আহত ১৫
মে ১১, ২০২০ ০৯:৪০পারস্য উপসাগরে ইরানের পানিসীমায় দেশটির নৌবাহিনীর একটি লজিস্টিক জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। এর ফলে ১৯ জন নৌসেনা শহীদ ও ১৫ জন আহত হয়েছে। গতকাল (রোববার) জাস্ক ও চবাহর বন্দরের কাছাকাছি এলাকায় নৌ বাহিনীর প্রশিক্ষণ তৎপরতা চলার সময় ওই দুর্ঘটনা ঘটে।
-
কেমন সরকার হবে তা ঠিক করবে একমাত্র সিরিয়ার জনগণ: ইরান
মে ১১, ২০২০ ০৪:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ব্যাপারে ইরান, রাশিয়া এবং তুরস্ক দেশটিকে সহায়তার জন্য কাজ করছে তবে দেশটির সরকারের কাঠামো কেমন হবে তা একমাত্র সে দেশের জনগণই ঠিক করবে।
-
পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সাফল্যের দাবি করলেন পম্পেও
মে ১০, ২০২০ ১৩:১৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮মে পরমাণু সমঝোতার তীব্র সমালোচনা করে এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর তিনি দুই দফায় ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং পরমাণু সমঝোতা রক্ষায় যেকোনো উদ্যোগের বিরোধিতা করেন।
-
করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমিত হওয়ার সংখ্যা
মে ১০, ২০২০ ১২:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার সংখ্যা কমলেও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
-
করোনায় পাশ্চাত্যের ৩ ব্যর্থতা প্রমাণিত হয়েছে: ইরানের সর্বোচ্চ নেতা
মে ১০, ২০২০ ১২:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, করোনার সময়ে তিনটি ক্ষেত্রে পাশ্চাত্যের ব্যর্থতা স্পষ্ট হয়েছে। ব্যবস্থাপনা, সামাজিক দর্শন ও নৈতিকতার ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।
-
মার্কিন কারাগারে আটক ইরানি নাগরিকরা ভালো নেই: আলী রাবিয়ি
মে ১০, ২০২০ ১০:৫৭ইরান সরকারের মুখপাত্র বলেছেন, মার্কিন কারাগারে আটক ইরানি নাগরিকরা ভালো নেই। তিনি বলেন, সব ইরানি নাগরিকদের জীবন এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মার্কিন সরকারকে দায়িত্ব নিতে হবে।