-
ইসরাইল থেকে সব ধরনের অস্ত্র কেনা স্থগিত করল কলম্বিয়া
মার্চ ০১, ২০২৪ ১৫:৩৩অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা ও সমালোচনা করে ইসরাইলের কাছ থেকে সব ধরনের অস্ত্র কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে কলম্বিয়া সরকার।
-
ইসরাইলকে থামাতে ‘পঙ্গু’ জাতিসংঘের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রদূতের আহ্বান
মার্চ ০১, ২০২৪ ১৫:২২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল গতকাল (বৃহস্পতিবার) ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনের ওপর যে বর্বর গণহত্যা চালিয়েছে তার নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানিয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর।
-
ইয়েমেনে আবারও ইঙ্গো-মার্কিন বিমান হামলা
মার্চ ০১, ২০২৪ ১৩:৪৬আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসী জঙ্গিবিমানগুলো আবারও পশ্চিম ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে বোমাবর্ষণ করেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইঙ্গো-মার্কিন যুদ্ধবিমানগুলো গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় অন্তত দুই দফা ইয়েমেনে বোমাবর্ষণ করেছে।
-
গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনসারুল্লাহ ও ইসলামি জেহাদের বিবৃতি প্রকাশ
মার্চ ০১, ২০২৪ ১৩:১৮ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গাজা উপত্যকার নাবলুস স্কোয়ারে ইহুদিবাদী ইসরাইলি নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলি সেনাবাহিনী নাবুলসি স্কোয়ারে ত্রাণের জন্য অপক্ষোয় থাকা নির্যাতিত ফিলিস্তিনীদের ওপর পশুর মতো হামলা চালিয়েছে।
-
ইসরাইলি সেনাদের গুলিতে সাহায্যপ্রার্থী ১০০’র বেশি ফিলিস্তিনি শহীদ, আহত প্রায় ৭০০
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৫:২৪ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা বর্বরতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। গাজা উপত্যকার দক্ষিণ-পশ্চিমে রশিদ স্ট্রিটে খাদ্য এবং অন্যান্য ত্রাণসামগ্রীর জন্য অপেক্ষমাণ হাজার হাজার মানুষের ওপর ইসরাইলি সেনারা গুলি চালিয়েছে এবং তাতে অন্তত ১০৪ ফিলিস্তিনি শহীদ ও ৭০০’র বেশি আহত হয়েছেন। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ খবর দিয়েছে।
-
গাজায় ইসরাইলি বাহিনী চড়া মূল্য দিচ্ছে, আরো ২ সেনা নিহত
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৫:২৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে, গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং তাদেরকে চড়ামূল্য দিতে হচ্ছে।
-
ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সামরিক বাহিনী
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১৫:২১ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ইহুদিবাদী বাহিনী অধিকৃত গোলান মালভূমি থেকে রাজধানী দামেস্ক লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।
-
রাফাহ আগ্রাসনের ধকল সামাল দেয়া সম্ভব হবে না: ওলমার্ট
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ০৬:১৩গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহতে পরিকল্পিত স্থল আগাসনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট। তিনি বলেছেন, রাফাহতে আগ্রাসন চালালে ইসরাইলকে চরম আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হবে যা সামাল দেয়া তেল আবিবের পক্ষে সম্ভব হবে না।
-
পহেলা রমজান আল-আকসা অভিমুখে লং-মার্চের আহ্বান জানাল হামাস
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ০৬:০৮জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আসন্ন রমজান মাসের প্রথম দিন আল-আকসা মসজিদ অভিমুখে লং-মার্চ করার আহ্বান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। তিনি গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানিয়ে বলেছেন, “আল-আকসা মসজিদ ও গাজা উপত্যকার ওপর আরোপিত ইসরাইলি অবরোধের মধ্যে কোনো পার্থক্য নেই এবং দু’টি অবরোধ একই সূত্রে গাঁথা।”
-
গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামবে: ইয়েমেন
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৬:৪৪গাজ উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গতমাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা।