-
আবারো কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন তুরস্কেও
অক্টোবর ৩১, ২০২৩ ১১:৪৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর পর দ্বিতীয় দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান কাতার সফরে গেছেন। আজ (মঙ্গলবার) সকালে তিনি দোহার উদ্দেশ্যে রাজধানী তেহরান ছাড়েন।
-
আমাদের সেনারা ভয়াবহ রকমের মানসিক অবসাদগ্রস্ত: ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী
অক্টোবর ৩১, ২০২৩ ১১:৩৩ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি ভয়াবহ রকমের বিপর্যস্ত হয়ে পড়েছে।
-
‘ইসরাইল গাজায় ১৮ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে’
অক্টোবর ৩১, ২০২৩ ১০:৩২অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি সেনারা চলমান আগ্রাসনে গাজা ভূখণ্ডে ১৮ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে। গাজার সরকারি মিডিয়া অফিস গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
-
শত্রুরা গাজায় স্থল অভিযানের ব্যাপারে মিথ্যাচিত্র তুলে ধরছে
অক্টোবর ৩১, ২০২৩ ১০:২৮ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের স্থল অভিযানে অগ্রগতির দাবিকে নাকচ করে দিয়েছেন।
-
গাজা যুদ্ধের বিস্তার ঘটলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে: ইরান
অক্টোবর ৩১, ২০২৩ ১০:২৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে ইহুদিবাদী ইসরাইল যে মানবতাবিরোধী অপরাধ করছে তাতে যদি এই যুদ্ধের আরো বিস্তার ঘটে তাহলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে। গতকাল (সোমবার) এক টেলিভিশন সাক্ষাৎকারে আলী বাকেরি কানি এ মন্তব্য করেছেন।
-
গাজা সংকটের জন্য আমেরিকা ও তার পশ্চিমা আজ্ঞাবহরা দায়ী: পুতিন
অক্টোবর ৩১, ২০২৩ ০৬:০৯অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংকটের জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রুশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন এলিট শ্রেণি ও তাদের ইউরোপীয় আজ্ঞাবহরা গাজার মানবিক সংকটের জন্য দায়ী।
-
ইসরাইলি বন্দিদের হামাসের হাত থেকে মুক্ত করে নেয়ার আকুতি
অক্টোবর ৩১, ২০২৩ ০৫:৫৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক তিন ইসরাইলি নারী বন্দির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওতে তিন নারীর একজন ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন।
-
গাজায় অনুপ্রবেশের ইসরাইলি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানাল হামাস
অক্টোবর ৩১, ২০২৩ ০৫:৫৭অবরুদ্ধ গাজা উপত্যকার কাছাকাছি চলে যাওয়া ইসরাইলি ট্যাংকগুলো প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষের পর পিছু হটে গেছে বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালে বোমাবর্ষণ করল মানবতার শত্রু ইসরাইল
অক্টোবর ৩১, ২০২৩ ০৫:৫৪এবার অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যান্সার হাসপাতালে বোমাবর্ষণ করেছে ইসরাইলি সেনারা। গতকাল (সোমবার) তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালে বিমান হামলা চালায় দখলদার সেনারা।
-
গাজার ব্লাড ব্যাংক আগামী সপ্তাহে খালি হয়ে যাবে
অক্টোবর ৩০, ২০২৩ ১৬:৪৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ব্লাড ব্যাংক আগামী সপ্তাহে খালি হয়ে যাবে। মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের ম্যানেজার এই সতর্কবার্তা দিয়েছেন।