পশ্চিম এশিয়া
  • দখলদার ইসরাইলে বিশেষ বাহিনী পাঠাল কানাডা

    দখলদার ইসরাইলে বিশেষ বাহিনী পাঠাল কানাডা

    অক্টোবর ৩০, ২০২৩ ১৪:৫৬

    যুক্তরাষ্ট্রের পর কানাডা এবার দখলদার ইসরাইলের জন্য বিশেষ বাহিনী পাঠিয়েছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, তাদের বিশেষ বাহিনী জরুরি পরিকল্পনা বাস্তবায়ন ও দূতাবাসের লোকজনকে সহযোগিতা করতে বর্তমানে ইসরাইলে অবস্থান করছে।

  • নেতানিয়াহুর হাতেই ইসরাইলের ইতিহাসের কবর রচিত হবে: লেবাননের হিজবুল্লাহ

    নেতানিয়াহুর হাতেই ইসরাইলের ইতিহাসের কবর রচিত হবে: লেবাননের হিজবুল্লাহ

    অক্টোবর ৩০, ২০২৩ ১৩:৩৬

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সভাপতি হাশেম সাফিউদ্দিন বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর হাতেই দখলদার ইসরাইলের ইতিহাসের কবর রচিত হবে। যতদিন প্রয়োজন ততদিন মাঠে থেকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য হিজবুল্লাহর সেনারা প্রস্তুত রয়েছে।

  • জন্মসনদের আগেই মৃত্যুসনদ দেওয়া হল ফিলিস্তিনি নবজাতককে!

    জন্মসনদের আগেই মৃত্যুসনদ দেওয়া হল ফিলিস্তিনি নবজাতককে!

    অক্টোবর ৩০, ২০২৩ ০৮:০০

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বর আগ্রাসনের শিকার হয়ে জন্মের একদিন পরই শহীদ হয়েছে ফিলিস্তিনি নবজাতক উদয় আবু মোহসেন। ২৮ অক্টোবর (শনিবার) তার জন্ম হয়। গতকালই ইসরাইলি বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি। ইসরাইলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখন সে ছিল মায়ের কোলে।

  • গাজা উপত্যকায় ‘সুস্পষ্ট জাতিনিধন’ চালাচ্ছে ইসরাইল: পররাষ্ট্র মন্ত্রণালয়

    গাজা উপত্যকায় ‘সুস্পষ্ট জাতিনিধন’ চালাচ্ছে ইসরাইল: পররাষ্ট্র মন্ত্রণালয়

    অক্টোবর ৩০, ২০২৩ ০৬:৩৯

    ‘শিশু হত্যাকারী’ ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘সুস্পষ্ট জাতিগত শুদ্ধি অভিযান’ চালাচ্ছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ মন্তব্য করেন।

  • হামাসের দোহা দপ্তর বন্ধের কোনো পরিকল্পনা নেই: কাতার সরকার

    হামাসের দোহা দপ্তর বন্ধের কোনো পরিকল্পনা নেই: কাতার সরকার

    অক্টোবর ২৯, ২০২৩ ১৭:৩৬

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দপ্তর বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

  • লেবানন সীমান্ত থেকে ইসরাইলিদের পালানোর হিড়িক; ঘরে ফিরতে অনিচ্ছুক

    লেবানন সীমান্ত থেকে ইসরাইলিদের পালানোর হিড়িক; ঘরে ফিরতে অনিচ্ছুক

    অক্টোবর ২৯, ২০২৩ ১৫:৫৭

    লেবানন সীমান্তের কাছে বসবাসকারী ইসরাইলিরা আর ঘরে ফিরতে চাইছেন না। তারা জানিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরবেন না।

  • 'নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে ইসরাইলের পরাজয় বড় হবে'

    'নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে ইসরাইলের পরাজয় বড় হবে'

    অক্টোবর ২৯, ২০২৩ ১৫:৩২

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যতটা আশঙ্কা করছেন তার চেয়ে তাদের পরাজয় হবে অনেক বড়। একই সঙ্গে তিনি গাজায় ইসরাইলি স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • তেল আবিবকে গাজা পুনর্দখলের আহ্বান জানালেন মার্কিন কংগ্রেসম্যান

    তেল আবিবকে গাজা পুনর্দখলের আহ্বান জানালেন মার্কিন কংগ্রেসম্যান

    অক্টোবর ২৯, ২০২৩ ১৪:৩৪

    ইসরাইলি বংশোদ্ভূত উগ্র-ডানপন্থী মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলার তেল আবিব সরকারকে আরো বর্বর আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করে নেয়ার আহ্বান জানিয়েছেন। অবরুদ্ধ গাজায় স্থল অভিযানের জন্য যখন মার্কিন সরকার দখলদার ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে তখন ম্যাক্স মিলার এই আহ্বান জানালেন।

  • গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলছে ইসরাইল; শহীদের সংখ্যা বেড়ে ৮ হাজার

    গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলছে ইসরাইল; শহীদের সংখ্যা বেড়ে ৮ হাজার

    অক্টোবর ২৯, ২০২৩ ১৪:১৮

    গাজায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করতে বাঙ্কার-বিধ্বংসী বোমা হামলা করছে দখলদার ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ব্যবহার করার কারণে বিভিন্ন ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে।