-
মানবিক কারণে মার্কিন দুই বন্দিকে মুক্তি দিল হামাস
অক্টোবর ২১, ২০২৩ ০৮:৩১ইহুদিবাদী ইnরাইলের অভ্যন্তরে গাজার প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের সময় আটক করা মার্কিন দুই নাগরিককে মুক্তি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। কাতারের মধ্যস্থতায় এই বন্দী মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়।
-
গাজায় ইসরাইলি স্থলাভিযানের পরিকল্পনা: হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী
অক্টোবর ২১, ২০২৩ ০৮:০৬ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যদি ইহুদিবাদী ইসরাইল স্থলাভিযান চালায় তাহলে তাতে পরিস্থিতি আরো জটিল হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। ইরাকের প্রতিরক্ষামন্ত্রী সাবেথ আল-আব্বাসের সঙ্গে গতকাল (শুক্রবার) টেলিফোন আলাপে এসব কথা বলেছেন তিনি।
-
ইসরাইলের অপরাধযজ্ঞ বন্ধ ও জরুরিভিত্তিতে ত্রাণ পাঠানোই এই মুহূর্তের অগ্রাধিকার
অক্টোবর ২১, ২০২৩ ০৭:০৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইহুদিবাদী ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞ থামানো এবং দ্রুত মানবিক ত্রাণ সহায়তা পাঠানো।
-
মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা
অক্টোবর ২১, ২০২৩ ০৬:২৫ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (শুক্রবার) জানিয়েছে, কুর্দিস্তান অঞ্চলের শাকলাওয়া এলাকায় অবস্থিত আল-হারির বিমান ঘাঁটিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা দুটি ড্রোনের সাহায্যে এই হামলা চালায়।
-
১২ হাজার উদ্বাস্তুর আশ্রয়স্থল আল-কুদস হাসপাতালে বোমা হামলার হুমকি দিল ইসরাইল
অক্টোবর ২১, ২০২৩ ০৫:৫৮ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আরো একটি হাসপাতালে বোমা হামলার হুমকি দিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-কুদস নামে এই হাসপাতালটিতে ১২ হাজার ফিলিস্তিনি উদ্বাস্ত আশ্রয় নিয়েছেন।
-
গাজার গ্রিক অর্থডক্স গির্জায় হামলা, বহু উদ্বাস্তু ফিলিস্তিনি শহীদ
অক্টোবর ২০, ২০২৩ ১৬:২১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গ্রিক অর্থডক্স সেইন্ট পোরিফিরিয়াস গির্জায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় বহু উদ্বাস্তু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি শহীদ হয়েছন যারা ইসরাইলি আগ্রাসনে উদ্বাস্তু হয়ে এই গির্জায় আশ্রয় নিয়েছিলেন।
-
গাজা পরিস্থিতি মুসলিম সরকার ও জাতিগুলোর মধ্যে ঐক্যের সুযোগ এনে দিয়ছে
অক্টোবর ২০, ২০২৩ ১৫:২৫ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের অন্যতম একটি পরিণতি হচ্ছে, ফিলিস্তিনের সমর্থনে মুসলিম জাতি ও সরকারগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠছে।
-
নিরীহ ফিলিস্তিনীদের ওপর হামলার কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়: বিন সালমান
অক্টোবর ২০, ২০২৩ ১৪:৫৩সৌদি যুবরাজ বিন সালমান বলেছেন: গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা কোনো অজুহাতেই গ্রহণযোগ্য নয়। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ পিজিসিসি এবং আসিয়ানের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তিনি এ কথা বলেন।
-
ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ; হার্ট অ্যাটাকে মার্কিন ঠিকাদারের মৃত্যু
অক্টোবর ২০, ২০২৩ ১২:৪৮ইরাক ও সিরিয়ায় আমেরিকার দুটি সামরিক ঘাঁটিতে আজ (শুক্রবার) সকালের দিকে কয়েকটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের আল-ওমর অয়েল ফিল্ড ঘাঁটি ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভিক্টোরিয়া সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণ ঘটে।
-
নুর-শামস শরণার্থী শিবির থেকে পিছু হটলো ইহুদিবাদী সেনারা
অক্টোবর ২০, ২০২৩ ১১:৫৭জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত তুলকারাম শহরের "নুর-শামস" শরণার্থী শিবির থেকে ইহুদিবাদী সৈন্যরা পিছু হটে গেছে।