-
নতুন ট্যাংক সরবরাহ করতে ব্রিটেনের অস্বীকৃতি
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৪:২৬ইউক্রেনে ব্রিটেনের সরবরাহ করা চ্যালেঞ্জার-২ ট্যাংক ধ্বংসের কথা স্বীকার করেছেন নতুন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস। কিছুদিন আগে আমেরিকা এবং জার্মানি ইউক্রেনকে উন্নতমানের ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিলে ব্রিটিশ সরকার চ্যালেঞ্জার ট্যাংক দেয়।
-
ইউক্রেনের শেষ ব্যক্তি পর্যন্ত আমেরিকা কিয়েভকে যুদ্ধ করতে বাধ্য করবে
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৪:২৬ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকা ইউক্রেনের ওপর এমন এক যুদ্ধ চাপিয়ে দিয়েছে যেখানে দেশটির শেষ ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য হবে কিয়েভ। আমেরিকা ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর একথা বললেন পেসকভ।
-
নতুন স্নায়যুদ্ধের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল চীন
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১০:১৮আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলনে নতুন স্নায়ু যুদ্ধের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল (বুধবার) আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে এবং সেখানে চীনা প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ওয়াগনার নামের কোনো কিছুর আইনগত অস্তিত্ব নেই: ক্রেমলিন
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ০৬:৫২ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের আইনগত কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
-
ইউক্রেনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ০৬:৪৭বিশ্বব্যাপী ব্যাপক উদ্বেগ সত্ত্বেও ইউক্রেনের কাছে দুর্বল ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। এমন সময় ওয়াশিংটন এ কাজ করতে যাচ্ছে যখন যেকোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ সমরাস্ত্রের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে বিশ্বব্যাপী ব্যাপক উদ্বেগ রয়েছে।
-
তৃতীয় বিশ্বযুদ্ধ এরইমধ্যে শুরু হয়ে গেছে: ইউক্রেন
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ০৬:৩৪তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্সি দ্যানিলভ। ইউক্রেনে রাশিয়ার চলমান বিশেষ অভিযানের প্রতি ইঙ্গিত করে তিনি দাবি করেছেন, দু’টি প্রতিবেশী দেশের যুদ্ধে এ অঞ্চল থেকে বহু দূরের আন্তর্জাতিক শক্তি যোগ দিয়েছে। কাজেই এটি এখন বিশ্বযুদ্ধে পরিণত হয়েছে।
-
ইমাম হুসাইনের চেহলামকে ঘিরে বিশ্বের বৃহত্তম মানব-সমাবেশের নানা তাৎপর্য ও বার্তা
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৬:৩৬আজ পবিত্র বিশে সফর তথা হযরত ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের চল্লিশা বা চেহলাম বার্ষিকী। এ উপলক্ষে বিশ্বব্যাপী নানা ধরনের শোকানুষ্ঠান ও আলোচনায় অংশ নিচ্ছেন বিশ্বের কোটি কোটি শোকার্ত মুসলিম। এ দিবসকে সামনে রেখে পবিত্র কারবালায় ইমাম হুসাইনের (আ) পবিত্র মাজার জিয়ারতেও যোগ দিয়েছেন কয়েক কোটি মুসলমান।
-
হিজাব না খোলায় মুসলিম ছাত্রীদের স্কুল থেকে বহিষ্কার
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১২:৩২ফ্রান্স সরকারের নির্দেশ মেনে হিজাব খুলে ফেলতে অস্বীকার করায় দেশটির সরকারি স্কুলগুলো থেকে বহু মুসলিম ছাত্রীকে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
-
রাশিয়াকে অস্ত্র দেয়ার ব্যাপারে উত্তর কোরিয়াকে মার্কিন হুঁশিয়ারি
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১১:১৮রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার এক ব্ক্তব্যে বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
-
মস্কোয় হামলা চালাতে আসা ৩ ড্রোন ভূপাতিত; ৫০ ফ্লাইট বাতিল
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১১:১২রাশিয়া বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী মস্কো অভিমুখে ইউক্রেনের পাঠানো অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করেছে।