-
ইউক্রেনকে ‘বেসামরিকীকরণের’ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে
ডিসেম্বর ২৪, ২০২২ ০৮:১০ইউক্রেনকে ‘বেসামরিকীকরণের’ প্রক্রিয়ায় রুশ সেনাবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেছে রাশিয়া। চলতি বছরের গোড়ার দিকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার সময় দেশটির বেসামরিকীকরণকে অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই: বোরেল
ডিসেম্বর ২৪, ২০২২ ০৭:৩৯২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি গতকাল (শুক্রবার) এক ব্লগ পোস্টে এ মন্তব্য করেন।ওই সমঝোতাকে জয়েন্ট কমপ্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিওএ বলা হয়।
-
সৌদিকে ডিঙিয়ে রাশিয়া এখন চীনের প্রধান তেল সরবরাহকারী
ডিসেম্বর ২৩, ২০২২ ১৭:১৯চীন নভেম্বর মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনেছে। এর পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি তেল এবং কয়লা আমদানিতে রেকর্ড করেছে বেইজিং সরকার।
-
রাশিয়ার সঙ্গে উত্তেজনার মাঝে যুদ্ধ-মহড়া চালালো মার্কিন স্পেস ফোর্স
ডিসেম্বর ২৩, ২০২২ ০৯:৩৪মার্কিন স্পেস ফোর্স তাদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপে কল্পিত যুদ্ধের প্রস্তুতি যাচাই এবং নিজেদের সক্ষমতা আরো জোরদার করার লক্ষ্য নিয়ে যুদ্ধের মহড়া চালিয়েছে। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে আমেরিকা যৌথভাবে এই মহড়া চালায়।
-
ইউক্রেনকে আব্রামস ট্যাঙ্ক দিতে অস্বীকার করেছে আমেরিকা: রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২২ ০৯:১২রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য ইউক্রেনের সেনাদেরকে আমেরিকা এম-১ আব্রামস ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। আমেরিকার কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে।
-
ইমরান খানের দলের এমপিদের স্পিকারের তলব কিন্তু সংসদে যাননি কেউ
ডিসেম্বর ২৩, ২০২২ ০৯:০৪পাকিস্তানে সরকারি দলগুলো গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় সংসদের নতুন অধিবেশনে মিলিত হয়েছে কিন্তু তাতে যোগ দেননি ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টির সংসদ সদস্যরা। জাতীয় সংসদের স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই এমপিদের সংসদে তলব করলেও তারা সেখানে উপস্থিত হননি।
-
ফিলিস্তিনে দূতাবাস খোলার পরিকল্পনা নিয়েছে চিলি: প্রেসিডেন্ট বোরিক
ডিসেম্বর ২৩, ২০২২ ০৭:৩৮চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা করছে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের যেসব দেশের মানুষ সবচেয়ে বেশি চিলিতে বসবাস করে তার মধ্যে ফিলিস্তিন সবার শীর্ষে রয়েছে। এজন্য ফিলিস্তিনে দূতাবাস খোলার বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করবেন তিনি।
-
পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রে লাভ হবে না, শুধু যুদ্ধ দীর্ঘায়িত হবে: পুতিন
ডিসেম্বর ২৩, ২০২২ ০৬:৫৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি চায়। তিনি বলেন, যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য কূটনৈতিক পন্থা অবলম্বন করা হবে।
-
জেলেনস্কির ওয়াশিংটন সফরের উদ্দেশ্য রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া: রুশ রাষ্ট্রদূত
ডিসেম্বর ২২, ২০২২ ১৬:২৭আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন: ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়াশিংটন সফরের উদ্দেশ্য হলো রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া।
-
ইরান ও রাশিয়ার চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা: ইউটেলস্যাটের ক্ষতি কয়েক মিলিয়ন ইউরো
ডিসেম্বর ২২, ২০২২ ১৪:০৪ফরাসি স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট কয়েক মিলিয়ন ইউরোর ক্ষতির সম্মুখিন হতে যাচ্ছে। ইরান ও রাশিয়ার টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার কারণে ওই ক্ষতি গুণতে হচ্ছে ইউটেলস্যাট কোম্পানিকে।