'রাজনীতিতে জড়াতে চায় না ইসি, সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ প্রয়োজন'
https://parstoday.ir/bn/news/bangladesh-i116328-'রাজনীতিতে_জড়াতে_চায়_না_ইসি_সুষ্ঠু_নির্বাচনের_জন্য_সংলাপ_প্রয়োজন'
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশে গণতন্ত্রের প্রয়োজনে সুষ্ঠু নির্বাচন দরকার। যার জন্য সংলাপ খুব জরুরি, যেটা হচ্ছে না কোনভাবেই। বরং রাজপথে শক্তি দেখাতে ব্যস্ত অনেক রাজনৈতিক দলের নেতারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৪, ২০২২ ১৪:১৯ Asia/Dhaka
  • প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
    প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দেশে গণতন্ত্রের প্রয়োজনে সুষ্ঠু নির্বাচন দরকার। যার জন্য সংলাপ খুব জরুরি, যেটা হচ্ছে না কোনভাবেই। বরং রাজপথে শক্তি দেখাতে ব্যস্ত অনেক রাজনৈতিক দলের নেতারা।

বৃহস্পতিবার রাজধানী ঢাকার আগারগাওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজপথে শক্তি দেখিয়ে নির্বাচন সুষ্ঠু করা যাবে না বরং নির্বাচনের মাঠে এসে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা করে ভারসাম্য তৈরি করতে হবে।

কেন্দ্রে কেন্দ্রে দলগুলো প্রার্থী, এজেন্ট দিয়ে ভারসাম্য তৈরি না করলে পুলিশ-মিলিটারি দিয়ে সব সময় নির্বাচনকে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে না বলেও জানালেন প্রধান নির্বাচন কমিশনার।  তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে বলেন, রাজপথে শক্তি প্রদর্শন করে সত্যিকারের যে গণতান্ত্রিক নির্বাচন সেটা হবে না। তাই সবাইকে নির্বাচনের মাঠে নির্বাচনের নীতি, বিধি অনুযায়ী নির্বাচনে আসতে হবে,প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

সিইসি চান, দলগুলোর মধ্যে সমঝোতা হোক এবং সংলাপ চলুক। সেইসঙ্গে সরকার, রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চান তিনি।] কাজী হাবিবুল আউয়াল জানান, সরকারের তরফ থেকে সহযোগিতা না থাকলে নির্বাচনটাকে কাঙ্ক্ষিত মাত্রায় সফল করা যাবে না। তাদের সহযোগিতা পেলে নির্বাচনটা আরও বেশি সফল হবে।

নেপালের ইলেকশন অব হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও প্রভিশনাল অ্যাসেম্বলি পরিদর্শনে ১৮ থেকে ২২ নভেম্বর নেপাল সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।#

 

পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।