ক্রীড়াবিদ হলেও রাজনৈতিক প্রতিহিংসায় আরাফাত রহমানকে মৃত্যুবরণ করতে হয়েছে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i118840-ক্রীড়াবিদ_হলেও_রাজনৈতিক_প্রতিহিংসায়_আরাফাত_রহমানকে_মৃত্যুবরণ_করতে_হয়েছে_মির্জা_ফখরুল
আরাফাত রহমান একটি রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তিনি একজন সাধারণ ক্রীড়াবিদ ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে মৃত্যুবরণ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২৪, ২০২৩ ১৪:২৩ Asia/Dhaka
  •  ক্রীড়াবিদ হলেও রাজনৈতিক প্রতিহিংসায় আরাফাত রহমানকে মৃত্যুবরণ করতে হয়েছে: মির্জা ফখরুল

আরাফাত রহমান একটি রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তিনি একজন সাধারণ ক্রীড়াবিদ ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে মৃত্যুবরণ করতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ )মঙ্গলবার) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় ১/১১ ঘটনার পরে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। মিথ্যে অজুহাতে মিথ্যে মামলায় তখন তাঁকে গ্রেফতার করা হয়।

মির্জা ফখরুল বলেন, জিয়া এই বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এই পরিবার এদেশের গণতন্ত্রের প্রতীক। ফখরুল আরও বলেন, গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম চলছে। আর এই চলমান আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মী কারাগারে আছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তাদের প্রায় ১৫ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। তাই দেশের মানুষকে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। #

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।