ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ, ম্যাচসেরা সাকিব
https://parstoday.ir/bn/news/bangladesh-i66724-ওয়েস্ট_ইন্ডিজের_বিপক্ষে_দারুণ_জয়ে_সিরিজ_সমতায়_বাংলাদেশ_ম্যাচসেরা_সাকিব
অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটের বড় ব্যবধানে জিতেছিল। 
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৮ ১৮:০৮ Asia/Dhaka
  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ, ম্যাচসেরা সাকিব

অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটের বড় ব্যবধানে জিতেছিল। 

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১১ করেছিল বাংলাদেশ। বিশাল এ রান তাড়া করতে নেমে ১৭৫ রানে গিয়ে থামে উইন্ডিজ। দলীয় ১৮ রানে এক উইকেট হারিয়ে বসলেও শুরুতেই বেশ ভালোভাবেই এগিয়ে গিয়েছিল ক্যারিবীয়রা। কিন্তু আগের কয়েকটি ম্যাচে দারুণ খেলা তারকা ব্যাটসম্যান শেই হোপ ফিরে গেলেই বেশ চাপে পড়ে যায় সফরকারীরা। শেই হোপ এই ম্যাচে ৩৬ রানের একটি চমৎকার ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। পরে রোভম্যান পাওয়েল ৩৪ বলে ৫০ রানের চমৎকার একটি ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলে সব আশা শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাদেশের হয়ে চার ওভার বল করে মাত্র ২০ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। আর একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর দারুণ ইনিংসের ওপর ভর করে ২১১ রানের রেকর্ড সংগ্রহ গড়ে বাংলাদেশ। নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষে এই মিরপুরেই গড়েছিল ২০৪ রানের রেকর্ড সংগ্রহ। সেটিকে টপকে ২১১ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

অবশ্য তামিম ইকবাল ১৬ বলে ১৫ রান করে কটরেলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ফ্যাবিয়ান অ্যালেনের বলে। তবে ঝড় তুলেছেন লিটন দাস। ২৭ বলে পাঁচটি চার এবং চারটি ছক্কার মারে অর্ধশতক তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অবশ্য ব্যক্তিগত ৫৫ রানে কিমো পলের বলে একবার জীবন পেয়েছেন লিটন। অন্য প্রান্ত থেকে সৌম্য সরকার উপযুক্ত সঙ্গ দিচ্ছিলেন তাঁকে। মাত্র ৩৪ বলে দুজনে জুটির অর্ধশতক পূর্ণ করে।  তবে ৬৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩২ রানে আউট হয়েছেন সৌম্য। ২২ বলে একটি ছক্কা ও তিনটি চারের মারে এই ইনিংস সাজিয়েছিলেন সৌম্য। ৩৪ বলে ৬০ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছক্কার মার।

‘মিস্টার ডিপেনডেবল’ খ্যাত মুশফিকুর রহিমও সঙ্গ দিতে পারেননি সাকিবকে। একটি রান করেই আউট হয়েছেন তিনি। তবে মাঠে নেমেই শেলডন কটরেলকে প্রথম তিন বলে তিনটি চার মেরে রানের চাকা সচল রাখেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। ৪২ বলে ৯১ রানের জুটি গড়েন দুজনে। এই জুটিতেই ২১১ রানের বড় সংগ্রহ জমা হয় বাংলাদেশের স্কোরবোর্ডে।  তবে ২১ বলে ৪৩ রান করেন মাহমুদউল্লাহ এবং ২৬ বলে ৪২ রান করেছেন সাকিব।

প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া কটরেল আজ চার ওভারে ৩৮ রান দিয়ে মাত্র দুটি উইকেট পেয়েছেন তিনি। শেলডন থমাস ও ফ্যাবিয়ান অ্যালেন পেয়েছেন একটি করে উইকেট।

ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৪২ রান করার পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে ২১ রানে ৫ উইকেট শিকার করে ‘প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার’ পেয়েছেন সাকিব আল হাসান। ২২ ডিসেম্বর (শনিবার) একই স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন