খালেদা জিয়ার আদালত স্থানান্তর বাতিল চাওয়া রিট শুনানি মঙ্গলবার
https://parstoday.ir/bn/news/bangladesh-i70737-খালেদা_জিয়ার_আদালত_স্থানান্তর_বাতিল_চাওয়া_রিট_শুনানি_মঙ্গলবার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলাগুলি বিচারের জন্য বিশেষ আদালত কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের স্থানান্তর করা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে রুজু করা রিটের শুনানি আগামীকাল হাইকোর্টে অনুষ্ঠিত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৯ ১৩:০০ Asia/Dhaka
  • বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া
    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলাগুলি বিচারের জন্য বিশেষ আদালত কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের স্থানান্তর করা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে রুজু করা রিটের শুনানি আগামীকাল হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

আজ বিচারপতি ফারাহ মাহবুবে নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা থাকলেও আদালত আগামীকাল সেটি  কার্যতালিকার শুরুতে রেখে শুনানি করা হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে। একই  সাথে এ মামলায় দুদককে পক্ষভুক্ত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল খালেদা জিয়ার পক্ষ থেকে এ রিটটি দায়ের করেন তার আইনজীবীরা।

এর আগে গত সপ্তাহে রেজিস্ট্রি ডাকযোগে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল আইন সচিবকে এ বিষয়ে একটি  লিগ্যাল নোটিশ পাঠান।  কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে  জবাব না পাওয়ায় এ রিটটি দায়ের করা হয়।

আইনজীবি কায়সার কামাল উল্লেখ করেন,  গত ১২ মে আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে খালেদা জিয়ার মামলাগুলি  শুনানির জন্য গঠিত বিশেষ জজ আদালত-৯ ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে  স্থানান্তর করে কেরানীগঞ্জে নতুন কারাগারে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খালেদা জিয়া ও তার আইনজীবিরা ঐ প্রজ্ঞাপনকে  বেআইনী বলে মনে করেন।

আইনজীবি কায়সার কামাল ব্যাখ্যা করে কলেন,  সংবিধানের৩৫ অনুচ্ছেদের স্পষ্টভাবে বলা হয়েছে, যে কোন বিচার হতে হবে উন্মুক্ত আদালতে। কারাগারের একটি কক্ষে উন্মুক্তভাবে বিচার হতে পারেনা। ফলে এই প্রজ্ঞাপন সংবিধানবিরোধী। একইসঙ্গে কোথায় কোথায় আদালত স্থানান্তরিত হতে পারে তা ফৌজদারী কার্যবিধি আইনে দেয়া আছে। ফৌজদারী কার্যবিধি আইনে কোথাও উল্লেখ নেই যে, কারাগারের মধ্যে আদালত স্থাপন হতে পারে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৭