বংলাদেশের ঢাকার সদরঘাট থেকে নব্য জেএমবি’র দুই সদস্য গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i82358-বংলাদেশের_ঢাকার_সদরঘাট_থেকে_নব্য_জেএমবি’র_দুই_সদস্য_গ্রেফতার
বংলাদেশের রাজধানীর ঢাকার সদরঘাট এলাকা থেকে নব্য জেএমবি’র দু’জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করার দাবী করেছে পুলিশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৮, ২০২০ ১২:২৪ Asia/Dhaka
  • আটকরা সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ (১৮) ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত (২০)।
    আটকরা সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ (১৮) ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত (২০)।

বংলাদেশের রাজধানীর ঢাকার সদরঘাট এলাকা থেকে নব্য জেএমবি’র দু’জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করার দাবী করেছে পুলিশ।

আজ ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে, কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ (১৮) ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত (২০)। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ১টি নান চাকু এবং হাতে লেখা জঙ্গি তৎপরতার নির্দেশনা ও কর্ম পরিকল্পনা সম্বলিত কাগজপত্র  জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি নতুন গ্রুপে ৭ থেকে ৮ জন সদস্য একত্রিত হয়ে একটি স্লিপার সেল গঠন করে যার নাম দেয় “এফজেড ফোর্স”। তাদের কর্মতৎপরতা চালাতে গত ৪ জুলাই সাফফাত ইসলাম রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে এবং ইয়াছির আরাফাত কেরানীগঞ্জের নিজ বাসা থেকে কথিত হিজরত করে সামরিক প্রশিক্ষণ এবং সদস্য সংগ্রহের চেষ্টা করে আসছিল। তাদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ এবং নাস্তিক সম্পদশালীদের হত্যা। এ উদ্দেশ্যে তারা অস্ত্র সংগ্রহ এবং বোমা প্রস্তুত করার মাধ্যমে নিজেদের সক্ষমতা অর্জনের চেষ্টায় লিপ্ত ছিল।

এছাড়াও তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করেন। সংগঠনের কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকান্ড চালানোর পরিকল্পনা গ্রহণ করেছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।