ঢাকায় শিশু পর্নোগ্রাফি তৈরির সঙ্গে জড়িত চক্রের তিন তরুণ আটক
-
পর্নোগ্রাফি (ফাইল ফটো)
শিশু পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক চক্রের সাথে যুক্ত ঢাকার তিন জন তরুণকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। এরইমধ্যে তারা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়ে শিশু পর্নোগ্রাফি তৈরির কথা স্বীকার করেছে।
তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র- বোরহান উদ্দিন, মো. আব্দুল্লাহ আল-মাহমুদ ও মো. অভি হোসেনকে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ও কম্পিউটার ছাড়াও ৩০ জিবি ভলিউমের ৩ হাজার ৩১৬টি ফাইল জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৪৫ জন ভিকটিমের নগ্ন ছবি রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ তরুণেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দেশের বাইরের শিশু পর্নোগ্রাফি নির্মাতা গ্রুপের সাথে যোগাযোগ করে। তাদের দেয়া নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কাজ করে। এরা সাধারণত ৯ থেকে ১৫ বছরের ছেলে-মেয়েদের টার্গেট করতো। এই চক্র কখনও কখনও অবস্থাসম্পন্ন শিশুর অভিভাবকের কাছে অশোভন কনটেন্ট পাঠিয়ে অর্থ হাতিয়ে নিতো।#
পার্সটুডে/আবদুর রহমান খান/এনএম/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।