সাকিবের শাস্তি কমানোর আবেদন মোহামেডান স্পোর্টিং ক্লাবের
https://parstoday.ir/bn/news/bangladesh-i93034-সাকিবের_শাস্তি_কমানোর_আবেদন_মোহামেডান_স্পোর্টিং_ক্লাবের
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাজা কমানোর আবেদন জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে শুক্রবারে ম্যাচে অশোভন আচরণের দায়ে গতকাল মোহামেডানের অধিনায়ক সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৩, ২০২১ ০৮:৩৪ Asia/Dhaka
  • মেজাজ হারিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন সাকিব আল হাসান।
    মেজাজ হারিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে লাথি মেরে ভেঙে দেন সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাজা কমানোর আবেদন জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর বিপক্ষে শুক্রবারে ম্যাচে অশোভন আচরণের দায়ে গতকাল মোহামেডানের অধিনায়ক সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

শাস্তি কমানোর আবেদনের বিষয়টি নিশ্চিত করে মোহামেডোনের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান বলেন, ‘সাকিবের শাস্তি কমানোর বিষয়টি নিয়ে আমরা সিসিডিএমের কাছে আপিল করেছি। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা সিসিডিএমকে মেইল করেছি। যেহেতু সিদ্ধান্তটি পেতে দেরি হয়েছে। এরপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপিলের। এটি আর্কাইভ করে পাঠাতে একটু দেরি হয়ে গেছে। কালকে রাতেই মেইল করেছি। আজকে সরাসরি চিঠি গেছে।’

তবে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানান, মোহামেডানের কাছ থেকে এমন কোনো আবেদন পাননি তারা।

এই প্রসঙ্গে মোহামেডান ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান বলেন, ‘সিসিডিএম পায়নি কেন বলছে আমি জানি না। আমরা তাদেরকে মেইল পাঠিয়েছি। তারা মেইল চেক করলেই দেখতে পাবে। আমাদের ক্লাবের ডিরেক্টর অ্যাডমিন কাজী ফিরোজ রশীদ এমপি চিঠিটি ইস্যু করেছেন।’

গতকাল সিসিডিএম থেকে জানানো হয়েছে, সাকিব তার সাজা মেনে নিয়েছেন। এমনকি ম্যাচ রেফারির পাঠানো রিপোর্টে স্বাক্ষরও করেছেন। তবে কেন আবেদনের পথে হাঁটছে তার ক্লাব? এ প্রশ্নের ব্যাখ্যায় মাসুদুজ্জামান জানান, ‘আমরা দুটি বিষয় এখানে আবেদন করেছি। একটি আমরা আবেদন সাজা মওকুফের জন্য। সেটি যদি না হয় তবে সাজা কমানোর আবেদন জানিয়েছি। এখন দেখা যাক উনারা কী করে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।