বাংলাদেশ
  •  জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বাংলাদেশ হাইকোর্টে রিট

    জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বাংলাদেশ হাইকোর্টে রিট

    আগস্ট ০৮, ২০২২ ০৭:২৩

    বাংলাদেশে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে।

  • রাজা-চাকাভার সেঞ্চুরিতে বাংলাদেশকে সিরিজ হারাল জিম্বাবুয়ে

    রাজা-চাকাভার সেঞ্চুরিতে বাংলাদেশকে সিরিজ হারাল জিম্বাবুয়ে

    আগস্ট ০৭, ২০২২ ১৭:২৩

    সিকান্দার রাজা ও রেজিস চাকাভার ২০১ রানের রেকর্ড জুটিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। সিরিজের প্রথমটিতে ৩০৩ রান তুলেও জিততে পারেনি বাংলাদেশ। ফলে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল জিম্বাবুয়ে।

  • মধ্যরাতে জ্বালানির দাম বাড়িয়ে সরকার মানুষের সর্বনাশ করেছে: মির্জা ফখরুল

    মধ্যরাতে জ্বালানির দাম বাড়িয়ে সরকার মানুষের সর্বনাশ করেছে: মির্জা ফখরুল

    আগস্ট ০৭, ২০২২ ১৪:০১

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যরাতে জ্বালানির দাম বাড়িয়ে সরকার দেশের মানুষের সর্বনাশ করে দিয়েছে। এই দেশের মানুষ আর এভাবে দেশ চালাতে দেবে না।

  • এক চীন নীতিতে বিশ্বাসী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

    এক চীন নীতিতে বিশ্বাসী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

    আগস্ট ০৭, ২০২২ ১৩:৫৩

    সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৭ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে যাবো।

  • বাসভাড়া আরেক দফা বৃদ্ধি: জনদুর্ভোগের কথা স্বীকার করলেন দুই মন্ত্রী

    বাসভাড়া আরেক দফা বৃদ্ধি: জনদুর্ভোগের কথা স্বীকার করলেন দুই মন্ত্রী

    আগস্ট ০৭, ২০২২ ১৩:৫০

    বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে যাত্রীবাহী বাস ও মিনিবাসের ভাড়া আরো এক দফা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে আজ (রোববার) এই প্রজ্ঞাপন জারি করা হয়। আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে।

  • এবার গাজীপুরে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ, হেলপারসহ আটক ৫

    এবার গাজীপুরে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ, হেলপারসহ আটক ৫

    আগস্ট ০৭, ২০২২ ১১:০৫

    টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে এক নারীকে (২১) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাসের হেলপারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: ওবায়দুল কাদের

    সরকার নিরুপায় হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: ওবায়দুল কাদের

    আগস্ট ০৭, ২০২২ ১০:২৯

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে শেখ হাসিনা সরকার নিরুপায় হয়ে মূল্যবৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেলে সরকার আবারও মূল্য সমন্বয় করবে বলেও জানান তিনি।

  • চীনে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

    চীনে ৯৯ শতাংশ পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

    আগস্ট ০৭, ২০২২ ০৭:৩৪

    বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দু’দেশের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়েছে। চুক্তি অনুযায়ী- বাংলাদেশ চীনে আগের চেয়ে এক শতাংশ বেশি শুল্কমুক্ত সুবিধা পাবে।

  • একের পর এক মূল্যবৃদ্ধিতে জনগণ আজ দিশাহারা: মির্জা ফখরুল

    একের পর এক মূল্যবৃদ্ধিতে জনগণ আজ দিশাহারা: মির্জা ফখরুল

    আগস্ট ০৬, ২০২২ ১৫:০৪

    বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে। বার বার জ্বালানি তেল, ভোজ্য তেল, গ্যাস, বিদ্যুৎ পানির মূল্য বাড়ানো হচ্ছে। একের পর এক মূল্যবৃদ্ধিতে জনগণ আজ দিশাহারা।