-
অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে ডিবি পুলিশ
জুলাই ২৮, ২০২২ ১৩:১৬ডলার-সংকটের কারণে বাংলাদেশে অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। ডলার সঙ্কটের এ প্রেক্ষাপটে অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
-
মাথাপিছু আয় বেশি দেখাতে জনশুমারিতে জনসংখ্যা কম দেখানো হয়েছে: মির্জা ফখরুল
জুলাই ২৮, ২০২২ ১২:০৫বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মাথাপিছু আয় বেশি দেখানোর জন্য জনসংখ্যা কম দেখানো হয়েছে। যেখানে আমরা হিসাব করি ১৮ কোটি মানুষ, সেখানে দেখানো হয়েছে ১৬ কোটি। এমনকি তারা নিজেরাই স্বীকার করেছে, জনশুমারির এসব তথ্য সঠিক হয়নি। বাড়ি বাড়ি তারা যায়নি।’
-
যে রিজার্ভ আছে তাতে ৯ মাসের খাবার কিনতে পারব: শেখ হাসিনা
জুলাই ২৭, ২০২২ ১৫:৫০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে ৩ মাস কেন, ৬ মাস, ৯ মাসের খাবারও আমরা কিনে আনতে পারব। আপৎকালে ৩ মাসের খাদ্যশস্য বা আমদানি করার মতো অর্থটা আমাদের হাতে থাকে।
-
ডি-৮ দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক ব্লক গড়ে তুলতে শেখ হাসিনার গুরুত্বারোপ
জুলাই ২৭, ২০২২ ১২:০৬আটটি উন্নয়নশীল মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্য দেশগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্লকে পরিণত হওয়ার সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
-
মজুত ডিজেল দিয়ে বাংলাদেশের ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব: বিপিসি চেয়ারম্যান
জুলাই ২৭, ২০২২ ১১:২৭বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ জানিয়েছেন, আজকে থেকে যদি আমদানি বন্ধ করে দেওয়া হয়, তবে যে পরিমাণ ডিজেলের মজুত আছে, তাতে সারাদেশের ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে। একইসঙ্গে বর্তমানে পেট্রলের মজুত ১৫ দিনের, অকটেনের ৯ দিনের, ফার্নেস অয়েল ৩২ দিনের, জেট ফুয়েল ৪৪ দিনের মজুত আছে।'
-
ওসি প্রদীপের ২০ ও স্ত্রী চুমকির ২১ বছরের সাজা, সম্পদ বাজেয়াপ্ত
জুলাই ২৭, ২০২২ ০৭:৪৮সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে ২০ বছর এবং তার স্ত্রী চুমকি কারণকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রদীপের ঘুষের টাকায় চুমকির নামে নেওয়া কোটি টাকার বাড়ি, গাড়ি ও ফ্ল্যাট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেন আদালত।
-
আমাদের ওপর আস্থা রাখুন, একেবারে ডিগবাজি খেয়ে যাব, তা তো নয়: সিইসি
জুলাই ২৬, ২০২২ ১২:৪১বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
গাড়ি নিয়ে ছোটাছুটি না করতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
জুলাই ২৫, ২০২২ ১৩:৫৪জ্বালানির ব্যবহার কমাতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করে ভার্চুয়ালি যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক সংকট মোকাবিলায় কৃচ্ছ্রসাধনে যথাযথ উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
সরকার সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: সিইসি
জুলাই ২৫, ২০২২ ১৩:০৩বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সময়ের সরকার সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আজ (সোমবার) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
-
বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে আ. লীগ-বিএনপি ও সিইসির বক্তব্য
জুলাই ২৪, ২০২২ ১৩:৪৭নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা খেতে সমস্যা নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।