-
দেশের মানুষকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিরোধী দলের নেতাদের ঈদ শুভেচ্ছা
জুলাই ০৮, ২০২২ ১৬:০৫প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ দেশে করোনা মহামারি ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী প্রবণতার প্রেক্ষাপট উল্লেখ করে নিম্নআয়ের মানুষ যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদ উৎসবে শামিল হতে পারে, সেলক্ষ্যে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানায়িছেন।
-
ঈদে ঘরমুখো মানুষের ঢল: যাত্রী ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
জুলাই ০৮, ২০২২ ১৪:৫২পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই রাজধানীর কমলাপুর ট্রেন ষ্টেশন, আন্তঃজেলা বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
-
বাংলাদেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯০
জুলাই ০৭, ২০২২ ১৪:৩৪বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।
-
সেপ্টেম্বরের আগে লোডশেডিং কাটবে না: তৌফিক-ই-এলাহী
জুলাই ০৭, ২০২২ ১৩:৪৬বাংলাদেশের চলমান বিদ্যুতের লোডশেডিং আগামী সেপ্টেম্বরের আগে কাটবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। সেপ্টেম্বরের দিকে বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করবে। তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানান তিনি।
-
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে মানুষ কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রী
জুলাই ০৭, ২০২২ ০৮:৪৫ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে পণ্য আমদানিতে বিরাট বাধা আসছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমেরিকার এটা বিবেচনা করা উচিত, তারা যে নিষেধাজ্ঞা দিচ্ছে তাতে তাদের দেশের লোকও যে কষ্ট পাচ্ছে।
-
বাংলাদেশে জমে উঠেছে পশুর হাট
জুলাই ০৬, ২০২২ ১৫:১৫আর মাত্র কয়েকদিন বাকি কোরবানির ঈদ। এ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন জমে উঠেছে পশু কোরবানির হাট।
-
বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখাটাই কষ্টকর ব্যাপার হয়ে গেছে: শেখ হাসিনা
জুলাই ০৬, ২০২২ ১৩:১১কিছুদিন আগেও গর্বভরে দাবি করা যতো দেশ থেকে বিদ্যুৎ ঘাটতি উধাও হয়ে গেছে। এখন স্বয়ং প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপনি বিতান, দোকানপাট, অফিস-আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-৭)
জুলাই ০৬, ২০২২ ১২:১৪আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে চলতি জুলাই মাসেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ জুলাই-২০২২। লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করে দেওয়া হবে একটি আকর্ষণীয় রেডিও সেট।
-
বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ, ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ
জুলাই ০৬, ২০২২ ১০:৩১পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররমে জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বায়তুল মোকাররমে ঈদের দিন (১০ জুলাই) প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত ৮টা, তৃতীয় জামাত ৯টা, চতুর্থ জামাত ১০টা এবং পঞ্চম জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
-
বাংলাদেশে নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
জুলাই ০৬, ২০২২ ০৯:০০দীর্ঘ তিন বছর পর নতুন করে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে।