-
সরকার সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হরণ করছে: ফখরুল
জুলাই ০৫, ২০২২ ১৪:০২বাংলাদেশের বিরোধীদল বিএনপি অভিযোগ করেছে, সরকার সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে হরণ করছে। সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে উত্থাপিত 'ডিজিটাল যুগে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদার' শীর্ষক প্রতিবেদনে সেটাই প্রমাণিত হয়েছে।
-
আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং কুইজের ষষ্ঠ পর্বের ফল প্রকাশ
জুলাই ০৪, ২০২২ ১৫:৫৬আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
-
'ইভিএমে ক্রটি আছে, আগামী নির্বাচনে ব্যবহার করা ঠিক হবে না'
জুলাই ০৪, ২০২২ ১৫:৪৭বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা ঠিক হবে না কারণ এতে ক্রটি আছে। রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার, বিশিষ্ট লেখক ও পর্যালোচক অব.ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
-
বাংলাদেশে জুনে ৪৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫২৪: রোড সেফটি ফাউন্ডেশন
জুলাই ০৪, ২০২২ ১৩:৩২বাংলাদেশে গত জুন মাসে ৪৬৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২৪ জন এবং আহত ৮২১ জন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী, ৭৩ জন শিশু ও ৭৮ জন শিক্ষার্থী রয়েছে। এ সময় ১৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৪ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৯৩ শতাংশ।
-
বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত দুই হাজার ছাড়াল
জুলাই ০৪, ২০২২ ১২:৩৬বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন। আগের দিন এই সংখ্যা ছিল দুই জন। সে হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে। একই সময়ে বেড়েছে সংক্রমণও। আগের দিন ১ হাজার ৯০২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জনের শরীরে।
-
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: তদন্ত প্রতিবেদন জমা, ওসি প্রত্যাহার
জুলাই ০৩, ২০২২ ১৪:৪৪নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের গঠিত পৃথক দু’টি তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তবে, প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করা হয়নি।
-
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ভোলেনি সরকার: শেখ হাসিনা
জুলাই ০৩, ২০২২ ১৪:৩১বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দাবি করেছেন, নির্বাচনের সময় জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় বসে সরকার যেসব প্রতিশ্রুতি ভুলে যায়নি।
-
সুনামগঞ্জে বন্যার্ত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ
জুলাই ০৩, ২০২২ ১১:১২আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ ও অস্ট্রেলিয়া প্রবাসী মোক্তার হোসেনের যৌথ সহায়তায় সুনামগঞ্জের বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।
-
ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে আওয়ামী লীগের বাধার অভিযোগ বিএনপির
জুলাই ০২, ২০২২ ১৫:৩৮বাংলাদেশের ফেনীতে ফুলগাজী উপজেলার দৌলতপুর গ্রামে বন্যার্তদের মাঝে দলীয় উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচিতে বাধা দেবার অভিযোগ করেছে বিএনপি। এদিকে, দৌলতপুরসহ ফুলগাজীর প্রতিটি গ্রামে বিএনপি নেতাদের বাড়িতে শুক্রবার রাতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা অভিযান চালায় বলে অভিযোগ উঠেছে।
-
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
জুলাই ০২, ২০২২ ১৩:৩৩বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন, সংখ্যালঘু শিক্ষকদের ওপর সাম্প্রতিক হামলা এবং পুজা মণ্ডপে হামলা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের 'মিথ্যাচারের' প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।