-
পাল্টা রাজনৈতিক সমাবেশে সংঘাত সৃষ্টির শংকা,রাজনৈতিক নেতাদের বক্তব্য চালাচালি
জুলাই ২৪, ২০২৩ ১৪:৩৪বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন যুবলীগের সমাবেশ ডাকাকে সংঘাত সৃষ্টির চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন বিশৃঙ্খলা হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
-
কেএনএফএর সঙ্গে ভিপি নূরের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে র্যাব
জুলাই ২৪, ২০২৩ ১৪:২৫গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফ এর যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
-
রুপির লেনদেন, ডি ডলারাইজেশনের ইঙ্গিত না বিনিময় লোকসান সাশ্রয়?
জুলাই ২৩, ২০২৩ ১৪:২৮পৃথিবীর বড় বড় অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোতে ডিডলারাইজেশনের আলোচনা শুরু হয়েছে বেশ জোরেশোরেই। এমনই একসময় বাংলাদেশের সঙ্গে ভারতের লেনদেন রুপিতে শুরু করলো দেশ দুটি।
-
বিরোধীদল দমনে ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: ফখরুল
জুলাই ২৩, ২০২৩ ১৪:১৩জনবিচ্ছিন্ন হয়ে সরকার এখন নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে ঢাকার গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
-
ডেঙ্গু রোগির সংখ্যা এখনো নিয়ন্ত্রণে, ইমারজেন্সি পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
জুলাই ২২, ২০২৩ ১৪:৫৭ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল দাবী করে স্বাস্থ্যমন্ত্রী ডা.জাহিদ মালেক বলেছেন, দেশে জরুরী অবস্থা ঘোষণার মত কোন পরিস্থিতি তৈরী হয়নি। অথচ শুক্রবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৬ জন।আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেই, এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগির সংখ্যা প্রায় ২৮ হাজার ৫শ জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
-
নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে ক্রমেই অভিযোগ বাড়ছে
জুলাই ২২, ২০২৩ ১৪:৫৬বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীরা।
-
নিত্যপণ্যের দাম বেড়েই চলছে : কাগুজে মনিটরিং না করে বাস্তবিক ব্যবস্থা নেয়ার আহ্বান ক্যাবের
জুলাই ২১, ২০২৩ ১৬:১৭সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই যাচ্ছে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ের বাজার দরের দিকে দৃষ্টি দিলে দেখা যাবে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে দ্রব্যমূল্যের দাম। কোনভাবেই স্বস্তি ফিরছে না বাজার দরে।
-
নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্রে ব্যস্ত বিএনপি: অভিযোগ ওবায়দুল কাদেরের
জুলাই ২১, ২০২৩ ১৪:২৭বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
চিকিৎসা বন্ধ রেখে ধর্মঘট: অধিকার খর্ব করে অনেকটা লাশের রাজনীতির আস্ফালন
জুলাই ২০, ২০২৩ ১৪:৫২বাংলাদেশে ভুল চিকিৎসায় রোগি মৃত্যুর ঘটনা ঘটে প্রায়ই। স্বজনদের বিক্ষোভ আন্দোলন এক সময়ে থেমে যায় সব কিছু। কিন্তু সম্প্রতি ঢাকার সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক গ্রেফতারে আন্দোলনে নামে ডাক্তারদের বিভিন্ন সংগঠন। চিকিৎসা সেবা বন্ধ করে তাদের আন্দোলনে সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে। যদিও পরে গ্রেফতার দুই চিকিৎসকের জামিন হওয়ায় চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে।
-
১৩ রাষ্ট্রদূতের বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন, মন্তব্য তথ্যমন্ত্রীর
জুলাই ২০, ২০২৩ ১৪:২৭বাংলাদেশের সবশেষ অনুষ্ঠিত হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে এক প্রার্থীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ প্রতিনিধিসহ বিদেশী দূতাবাসগুলো। এ বিষয়ে ১৩ দেশের রাষ্ট্রদূতদের দেয়া দলবদ্ধ বিবৃতিকে ভিয়েনা কনভেনশন নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ৷