ইয়েমেনে ইসরাইলি হামলায় ইরান ও হিজবুল্লাহর তীব্র নিন্দা
https://parstoday.ir/bn/news/event-i139798-ইয়েমেনে_ইসরাইলি_হামলায়_ইরান_ও_হিজবুল্লাহর_তীব্র_নিন্দা
ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় ইসরাইলের বর্বরোচিত তীব্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০২৪ ০৬:৪৪ Asia/Dhaka
  • হুদায়দায় শনিবারের ইসরাইলি হামলার  পরের দৃশ্য
    হুদায়দায় শনিবারের ইসরাইলি হামলার পরের দৃশ্য

ইসলামী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দর এলাকায় ইসরাইলের বর্বরোচিত তীব্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

তেহরান সতর্ক করেছে যে এই ধরনের আগ্রাসন এই অঞ্চলে ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলতে পারে। ইয়েমেনের আল-হুদায়দাহ প্রদেশে ইসরাইলি যুদ্ধবিমান বেসামরিক ভবন, তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার কয়েক ঘণ্টা পর শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাসের কানয়ানি এই মন্তব্য করেন।

আগ্রাসনটি শিশু-হত্যাকারী ইসরাইলি শাসনের আগ্রাসী প্রকৃতি তুলে ধরেছে বলে উল্লেখ করে তিনি বলেন, তেল আবিবের পক্ষ থেকে এই ধরনের বিপজ্জনক দুঃসাহসিকতা উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং এই অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে।

এদিকে লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইয়েমেনে ইসরাইলি হামলাকে বোকামিপূর্ণ বলে অভিহিত করে বলেছে, এই হামলা গোটা অঞ্চলে তীব্র সংঘাত শুরুর সূচনার নিদর্শন। 

ইসরাইলি হামলায় হতাহতের ঘটনায় ইয়েমেনের সংশ্লিষ্ট সবাইকে শোক ও সমবেদন জানিয়ে হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে এই আগ্রাসন ইয়েমেনি জনগণ এবং এর নেতৃত্বের সংকল্পকে দুর্বল করবে না বরং এই কঠিন ও রক্তাক্ত পথে তাদের শক্তি, দৃঢ় সংকল্প এবং অধ্যবসায়কে বৃদ্ধি করবে ও অনিবার্যভাবে প্রতিরোধকে বিজয়ের দিকে নিয়ে যাবে।” #

পার্সটুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।