ইরানের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ: হিজবুল্লাহ ইসলামের গৌরব
'হিজবুল্লাহ'র অভিযান: বিস্ময়ের এক খনি আত্মপ্রকাশের পথে'
-
ইরানের জাতীয় সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ
পার্সটুডে: ইরানের জাতীয় সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মাত্র এক রাতে ৮৭টি অভিযান চালিয়েছে।
তিনি এই আন্দোলনকে ইসলামের গৌরব হিসেবে উল্লেখ করে বলেছেন, বিস্ময়ের এক খনি আত্মপ্রকাশের পথে রয়েছে, অপেক্ষা করুন।
তিনি নিজের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় লিখেছেন:
'৮৭টি অভিযান এক রাতে'
যুদ্ধের আগে আমি এক সাক্ষাৎকারে বলেছিলাম হিজবুল্লাহ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাণবন্ত ও সজীব।
আজ ইহুদিবাদী ইসরায়েলি সেনা ও তাদের সাজ-সরঞ্জামের ওপর বজ্রপাতের বিদ্যুৎ চমকের মত দ্রুত বহু অভিযান ও কোনো ধরনের ছাড় দেয়া ছাড়াই বজ্র-কঠিন বা সর্বোচ্চ মাত্রার কষাঘাত হেনে ইরানের শহীদ সর্বোচ্চ নেতার (হযরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী-র.) প্রতিশ্রুতিগুলোকে সত্য বলে প্রমাণ করেছে।
'হিজবুল্লাহ ইসলামের গৌরব এবং জেনে রাখুন বিস্ময়ের এক খনি আত্মপ্রকাশের পথে রয়েছে, অপেক্ষা করুন।' #
পার্সটুডে/এমএএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।