৪৫ বছর পর শহীদ জিয়ার অভিযুক্ত খুনি অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/event-i161378-৪৫_বছর_পর_শহীদ_জিয়ার_অভিযুক্ত_খুনি_অবসরপ্রাপ্ত_মেজর_গ্রেপ্তার
পার্সটুডে: ১৯৮১ সালের ৩০ মে তারিখে নিহত বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্টের খুনি বলে অভিযুক্ত এক সেনা-কর্মকর্তাকে আজ গ্রেফতার করেছে পুলিশ।
(last modified 2026-07-16T14:44:21+00:00 )
জুলাই ১৬, ২০২৬ ২০:৩৬ Asia/Dhaka
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেন
    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেন

পার্সটুডে: ১৯৮১ সালের ৩০ মে তারিখে নিহত বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্টের খুনি বলে অভিযুক্ত এক সেনা-কর্মকর্তাকে আজ গ্রেফতার করেছে পুলিশ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ও ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে ডিবি পুলিশ আটক করেছে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে নিহত হন। চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনার অতর্কিত হামলায় ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন। #

পার্স টুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।