'ইরান জুলুম করে না এবং জুলুম মেনেও নেয় না'
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ধ্বংসাত্মক ড্রোন হামলা অব্যাহত
-
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ধ্বংসাত্মক ড্রোন হামলা অব্যাহত
পার্সটুডে: ইসলামি রিপাবালিক অব ইরানের সেনাবাহিনীর নতুন দফার ড্রোন হামলায় এবং "সায়েকেহ" (বজ্রপাত) অভিযানের ১৭তম ধাপে, কুয়েতে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদ গুদাম এবং সরঞ্জাম ও সেনা সদস্যদের ব্যবহৃত হ্যাঙ্গার দ্বিতীয়বারের মতো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করায় এবং বেসামরিক এলাকায় আগ্রাসন ও হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ইসলামি ইরানের সশস্ত্র বাহিনী নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। আজ (রবিবার) ভোর থেকে শুরু হওয়া "সায়েকেহ" অভিযানের ১৭তম ধাপে কুয়েতের আল-উদাইরি (Al-Adairi) ক্যাম্পে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদ গুদাম এবং আলী আল-সালেম (Ali Al Salem) ঘাঁটিতে মার্কিন সেনাদের সাজ-সরঞ্জাম ও সদস্যদের অবস্থানকারী ছাউনিগুলোকে পুনরায় ইরানের ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়।
ইসলামি ইরানের সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, তাদের এই যুদ্ধ হাজার বছরের প্রাচীন ইরানি পরিচয়, ইতিহাস এবং সেই জনগণের আত্মরক্ষার যুদ্ধ, যারা ইসলামের শিক্ষার আলোকে কারও ওপর জুলুম করে না এবং জুলুম মেনেও নেয় না। আর এই নীতির ভিত্তিতে, ইরানি সেনাবাহিনীর যোদ্ধারা মহান আল্লাহর এই শিক্ষার প্রতি গভীর বিশ্বাস রেখে ইরানের সম্মানিত জনগণ এবং মানবতার শত্রুদের বিরুদ্ধে দুর্বার ও অবিচল প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন।#
পার্স টুডে/এমএএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।