-
ইরানে হামলাকারীরা বড় ধরনের ভুল এখন বুঝতে পারছেন, মস্কো মধ্যস্থতায় প্রস্তুত: ল্যাভরভ
মার্চ ১৭, ২০২৬ ১২:২৭পার্স-টুডে: ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ও তেলআবিবের যুদ্ধ সম্পর্কে বিশ্ব-নেতৃবৃন্দের অব্যাহত প্রতিক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন: যারা ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন তারা যদি মনে করে থাকেন যে ২৪ ঘণ্টার মধ্যে এই দেশটি দখল করতে পারবেন তারা এখন বুঝতে পেরেছেন যে তারা কত বড় ধরনের ভুল করেছেন।
-
হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতির মার্কিন অনুরোধ নাচক করল ইতালিও
মার্চ ১৭, ২০২৬ ১০:৩০পার্স-টুডে: হরমুজ প্রণালিতে ইরান-বিরোধী সামরিক উপস্থিতির মার্কিন অনুরোধ নাকচ করে দিয়েছে দেশটির অন্য অনেক পশ্চিমা ও মিত্র দেশগুলোর মত ইতালিও।
-
ইরানের 'সত্য প্রতিশ্রুতি-৪’ অভিযানের ৫৭ তম পর্বের বিধ্বংসী হামলাগুলোর জোয়ার
মার্চ ১৭, ২০২৬ ০৯:৫৩পার্স-টুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, তারা ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সন্ত্রাসী অবস্থানগুলোতে ‘ট্রু প্রমিজ বা সত্য প্রতিশ্রুতি-৪’ অভিযানের ৫৭ তম পর্বের হামলাগুলোর জোয়ার সম্পন্ন করেছে।
-
ইরানি হামলায় গত ২৪ ঘণ্টায় ১২৪ ইহুদিবাদী আহত, মোট আহত ৩৩৬৯: ইসরায়েল
মার্চ ১৭, ২০২৬ ০৮:৩৮পার্স-টুডে: কেবল গত এক দিনে ইরানের হামলায় ১২৪ ইহুদিবাদী আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইরানি হামলাগুলোর কারণে কেবল গত দিনরাত ২৪ ঘণ্টায় ১২৪ ইহুদিবাদী আহত এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিন হাজার ৩৬৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
-
হরমুজ প্রণালি নিরাপদ করার পথ হল ইরানের সঙ্গে সংলাপ-জার্মানি; যুদ্ধ-জাহাজ পাঠাবে না লন্ডনও
মার্চ ১৬, ২০২৬ ১৬:২৬পার্স-টুডে: জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াডফুল বলেছেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার পথ হল ইরানের সঙ্গে সংলাপে বসা।
-
ইরান মার্কিন শক্তির সীমাবদ্ধতাগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরছে: রাশা টুডে
মার্চ ১৬, ২০২৬ ১৩:১৩পার্স-টুডে: রুশ সংবাদ মাধ্যম রাশাটুডে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় ইরানের উচ্চতর প্রতিরক্ষা-সক্ষমতার প্রশংসা করেছে।
-
পশ্চিম এশিয়ায় যুদ্ধ জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ নাকচ করল অস্ট্রেলিয়া
মার্চ ১৬, ২০২৬ ১০:৪৬পার্স-টুডে: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ নাকচ করার কথা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
-
নেতানিয়াহুর নতুন ভিডিওটিও বানানো বা জাল; তার ভাগ্য সম্পর্কে সন্দেহ জোরদার
মার্চ ১৬, ২০২৬ ০৯:৩৯পার্স-টুডে: ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুর দপ্তর তার ভাগ্য বা অবস্থা সম্পর্কে নানা জল্পনা বা সন্দেহের অবসান ঘটানোর জন্য ঘন্টাখানেক বা তারও কিছু আগে তার যে নতুন ভিডিও তারই ভার্চুয়াল পাতায় প্রকাশ করেছে তাও আগের ভিডিওটির মতই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা।
-
‘এপস্টেইন টিমের অবশিষ্টাংশ ইরানের বিরুদ্ধে ১১ সেপ্টেম্বরের অনুরূপ ষড়যন্ত্রের চেষ্টা করছে’
মার্চ ১৬, ২০২৬ ০৮:১৩পার্স-টুডে: ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ-পরিষদের সচিব ডক্টর আলী লারিজানি বলেছেন: শুনেছি এপস্টেইন টিমের অবশিষ্ট সদস্যরা ১১ সেপ্টেম্বরের মত ঘটনা সৃষ্টি করে ওই ঘটনার জন্য ইরানকে অভিযুক্ত করার ষড়যন্ত্র করছে।
-
মার্কিন-ইসরায়েল বিরোধী ইরানি অভিযানের ৫৪ তম জোয়ার; প্রথমবারের মত কৌশলগত 'সিজ্জিল' ক্ষেপণাস্ত্র ব্যবহার
মার্চ ১৫, ২০২৬ ১৬:৪৭পার্স-টুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ‘ট্রু প্রমিজ বা সত্য প্রতিশ্রুতি-৪’ অভিযানের ৫৪ তম পর্বের হামলাগুলোর জোয়ার সম্পন্ন করেছে।