খবর
  • বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

    বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

    জানুয়ারি ২৪, ২০২৬ ০৯:৩৩

    টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আইসিসির সিদ্ধান্ত বদলাতে শেষ চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছে। তবে এই আবেদন শোনার এখতিয়ার ডিআরসির নেই বলে জানা গেছে।

  • ভারতে গৌতম আদানির সম্পদমূল্য একদিনে কমল ৫৭০ কোটি ডলার

    ভারতে গৌতম আদানির সম্পদমূল্য একদিনে কমল ৫৭০ কোটি ডলার

    জানুয়ারি ২৪, ২০২৬ ০৯:০১

    ভারতে সপ্তাহের শেষ কার্যদিবসে আদানি গোষ্ঠীর কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে ১২ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ২৫০ কোটি ডলার বা ১ লাখ ১ হাজার কোটি রুপির বেশি। ফলে জানুয়ারির এই শেষ সপ্তাহ আদানিদের জন্য দুঃস্বপ্নের মতোই হয়ে যাচ্ছে। এ ঘটনার জেরে এক দিনে গৌতম আদানির সম্পদমূল্য কমেছে ৫ দশমিক ৭ বিলিয়ন বা ৫৭০ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় তাঁর অবস্থান এখন ৩০তম।

  • বেইজিং আমেরিকার সাথে সংলাপকে স্বাগত জানায়: চীনা রাষ্ট্রদূত

    বেইজিং আমেরিকার সাথে সংলাপকে স্বাগত জানায়: চীনা রাষ্ট্রদূত

    জানুয়ারি ২২, ২০২৬ ১৭:০৫

    পার্সটুডে- মস্কোতে চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেছেন, আমেরিকার সাথে সংলাপকে সমর্থন জানায়।

  • 'ভারতে গিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ'

    'ভারতে গিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ'

    জানুয়ারি ২২, ২০২৬ ১৬:৩৬

    বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি। 

  • 'ট্রিগারে আঙুল’: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা আইআরজিসি প্রধানের

    'ট্রিগারে আঙুল’: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা আইআরজিসি প্রধানের

    জানুয়ারি ২২, ২০২৬ ১৬:২০

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপূর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ শত্রু পক্ষকে যেকোনো ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব থেকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ির নির্দেশ বাস্তবায়নের জন্য আইআরজিসি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের আঙুল ট্রিগারেই রয়েছে।

  • 'শান্তি পরিষদ' কেবল গাজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না: হুইটেকার

    'শান্তি পরিষদ' কেবল গাজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না: হুইটেকার

    জানুয়ারি ২২, ২০২৬ ১৫:৫৪

    মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ঘোষণা করেছেন যে এই দেশ কর্তৃক গঠিত শান্তি পরিষদের কার্যক্রম কেবল গাজাতেই সীমাবদ্ধ থাকবে না।

  • গাজা শান্তি পরিষদের সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প

    গাজা শান্তি পরিষদের সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প

    জানুয়ারি ২২, ২০২৬ ১৫:৪৫

    বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি পরিষদের সনদে স্বাক্ষর করেন।

  • এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না: ডা.শফিকুর রহমান

    এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না: ডা.শফিকুর রহমান

    জানুয়ারি ২২, ২০২৬ ১৫:২০

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ঢাকা-১৫ আসনে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তিনি বলেন, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না। যদি আসে, পূর্বের মতো পরিণতি হবে। জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না।

  • নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি, ফলে ছুটি থাকছে টানা চার দিন

    নির্বাচনের আগের দিন সাধারণ ছুটি, ফলে ছুটি থাকছে টানা চার দিন

    জানুয়ারি ২২, ২০২৬ ১৪:৪৯

    বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি থাকছে।