-
হিজাবের কারণে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নিষিদ্ধ হন এই ফরাসী নারী দৌড়বিদ
জুলাই ২৭, ২০২৪ ১৩:৪৭ফরাসী মুসলিম দৌড়বিদ "সোনকাম্বা সিলা" জানিয়েছেন, হিজাব পরার কারণে তাকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। পার্স টুডে জানিয়েছে, ফরাসী অলিম্পিক কমিটির প্রধান ডেভিড ল্যাপার্টিয়ান এর আগে বলেছিলেন যে সেদেশটির মহিলা ক্রীড়াবিদদের অলিম্পিকে হিজাব পরার অধিকার নেই। যদিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র মার্তা হুরতাদো গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে এই ধরনের নিষেধাজ্ঞা সত্য নয় বলে জানিয়েছিলেন।
-
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি গণহত্যার অভিনব প্রতিবাদ আলজেরিয়ার
জুলাই ২৭, ২০২৪ ১২:৫১ঔপনিবেশিক আমলে ফ্রান্স যে গণহত্যা চালিয়েছিল তার প্রতিবাদে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন আলজেরিয় অ্যাথলেটরা। ১৯৬১ সালে যে সিন নদীতে আলজেরিয়ার মানুষকে ডুবিয়ে হত্যা করা হয়েছিল বা সেই নদীতেই লাল গোলাপ ছুঁড়ে মৃতদের প্রতি সম্মান প্রদর্শন করেন আলজেরিয়ার অলিম্পিক দল।
-
‘ইউক্রেন সংঘাত থেকে ন্যাটো সামরিক জোট ফায়দা তুলছে’
জুলাই ২৭, ২০২৪ ১০:৫৩মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ইউক্রেন সংঘাত থেকে ফায়দা তুলছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিয়াওগ্যাং।
-
ট্রাম্প সম্পর্কে রাশিয়ার কোনো বিশেষ মোহমায়া নেই
জুলাই ২৭, ২০২৪ ১০:৪৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ ইতিহাসের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প খোলামনের হতে পারেন, তবে তিনি মস্কোর বিরুদ্ধে "নিষেধাজ্ঞার দৌড়" শুরু করেছিলেন।
-
বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে পাল্টা কড়া জবাব মুখ্যমন্ত্রীর
জুলাই ২৭, ২০২৪ ১০:২২বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় সরকারের তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে পাল্টা জবাবে তিনি বলেন, অন্যদের চেয়ে পররাষ্ট্র নীতি বেশি বোঝেন।
-
বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী
জুলাই ২৭, ২০২৪ ০৯:৪২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা চালানো হয়েছে।
-
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হলো ইউক্রেনের গোপন অস্ত্রাগার
জুলাই ২৭, ২০২৪ ০৯:০১রাশিয়ার সামরিক বাহিনী দোনবাসে ইউক্রেনের একটি গোপন অস্ত্রাগার ধ্বংস করেছে। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই অস্ত্রাগারে বেশ কিছু ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম এবং এক ডজনের বেশি ট্যাংক ও সাঁজোয়াযান ছিল।
-
আইসিসিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা বাদ দিল নতুন ব্রিটিশ সরকার
জুলাই ২৭, ২০২৪ ০৮:১০ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসসিসি’র সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের নতুন সরকার। গতকাল শুক্রবার ১০ নং ডাউনিং স্ট্রিট এই ঘোষণা দিয়েছে।
-
রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে দেড়শ কোটি ইউরো দিল ইইউ
জুলাই ২৭, ২০২৪ ০৭:৪২রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে ইউক্রেনকে দেড়শ কোটি ইউরো বরাদ্দ দেয়া হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটির বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে। সেই সম্পদ থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে দেড়শ কোটি ইউরো বরাদ্দ দিল।
-
ইসরাইলি কারাগারে হামাস নেতার আবু আরার মৃত্যু হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে
জুলাই ২৭, ২০২৪ ০৭:৩২ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা মোস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হামাস বলেছে, ইহুদিবাদীদের কারাগারে হামাসের এই নেতার মৃত্যু হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে। হামাস সুস্পষ্ট করে বলেছে, ইহুদিবাদীদের নির্যাতন এবং চিকিৎসা অবহেলার কারণে তার এই মৃত্যু হয়েছে।