-
বাংলাদেশে এখন পর্যন্ত নিহত ৫, আহত দেড় শতাধিক: বিজিবি মোতায়েন
জুলাই ১৬, ২০২৪ ১৩:৫২বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
-
গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে: ইরান
জুলাই ১৬, ২০২৪ ১২:৪১গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেছেন, একমাত্র বহুমেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে।
-
তেহরিকে ইনসাফ পার্টিকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার: তথ্যমন্ত্রী
জুলাই ১৬, ২০২৪ ১২:৩৫পাকিস্তান সরকার সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টিকে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
-
শিগগিরই বেইজিংয়ে আবার বৈঠকে বসতে যাচ্ছেন হামাস ও ফাতাহ নেতৃবৃন্দ
জুলাই ১৬, ২০২৪ ১২:০৭ফিলিস্তিনের প্রধান দু’টি সংগঠন- ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও রাজনৈতিক দল ফাতাহর শীর্ষ নেতারা চলতি মাসে আরো পরের শেষদিকে চীনের রাজধানী বেইজিংয়ে শান্তি আলোচনায় মিলিত হবেন বলে খবর পাওয়া গেছে।
-
আমেরিকার সরবরাহকৃত নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরাইল: হামাস
জুলাই ১৬, ২০২৪ ১২:০৩ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার চলমান গণহত্যায় আমেরিকার কাছ থেকে পাওয়া আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা; চলছে শোকের মাতম
জুলাই ১৬, ২০২৪ ১১:২২ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (মঙ্গলবার) শোকাবহ আশুরা পালিত হচ্ছে। প্রায় চৌদ্দশ’ বছর আগের আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর ৭২ জন সঙ্গী-সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
-
সিরিয়া সম্পর্কের উন্নয়ন চায় তবে আগে সমস্যার সমাধান করতে হবে: আসাদ
জুলাই ১৬, ২০২৪ ১১:২১সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তুরস্কের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের যেকোনো পদক্ষেপকে স্বাগত জানানোর কথা ঘোষণা করেছেন। তিনি গতকাল (সোমবার) সিরিয়ার পার্লামেন্ট পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে ভোট দিয়ে একথা ঘোষণা করেন।
-
লোহিত সাগর ও ভূমধ্যসাগরে আরো ৩ সফল অভিযান চালাল ইয়েমেন
জুলাই ১৬, ২০২৪ ১১:১৩ইরাকি সন্ত্রাসবিরোধী যোদ্ধাদের সহযোগিতায় নতুন করে তিনটি ফিলিস্তিন-পন্থি অভিযান চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এসব অভিযানের কথা ঘোষণা করে বলেন, আল-মাওয়াসি গণহত্যার প্রতিবাদে অভিযানগুলো চালানো হয়েছে।
-
ইসরাইলি গণহত্যার ব্যাপারে মুসলিম বিশ্বের নীরবতার নিন্দা জানাল ইরান
জুলাই ১৬, ২০২৪ ১১:০১গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের পাশাপাশি এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজ ও মুসলিম দেশগুলোর নীরবতা ও নিষ্ক্রিয় ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছে ইরান।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
জুলাই ১৬, ২০২৪ ১০:৫৭রাশিয়ার ইউক্রেন বিরোধী যুদ্ধে ইরান সামরিক সহযোগিতা করছে- এই অজুহাত তুলে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এক প্রেস রিজিলে ইইউ’র ইউরোপীয় কাউন্সিল ২০২৫ সালের ২৭ জুলাই পর্যন্ত ইরানবিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।