-
প্রতিদিন গাজায় দশটি শিশু পা হারাচ্ছে: আনরোয়া
জুন ২৬, ২০২৪ ০৬:১৩জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন ১০টি শিশু একটি অথবা দুটি পা হারিয়ে পঙ্গু হচ্ছে।
-
‘হিজবুল্লাহর সাথে ইসরাইলের সংঘাত আঞ্চলিক যুদ্ধ শুরু করতে পারে’
জুন ২৬, ২০২৪ ০৬:০৭মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরাইলের সংঘাত আঞ্চলিক যুদ্ধের কারণ হতে পারে। ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে গতকাল (মঙ্গলবার) পেন্টাগনে এক বৈঠকে একথা বলেন অস্টিন।
-
আবগারী দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জামিনে দিল্লি হাইকোর্টের স্থগিতাদেশ
জুন ২৫, ২০২৪ ১৬:০৯দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিষয়ে নিম্ন আদালতের আদেশে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আগামীকাল (বুধবার) সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিনসংক্রান্ত আবেদন বিবেচনা করবেন। আপাতত তাকে তিহার জেলেই থাকতে হচ্ছে।
-
ভারতের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্নের আশঙ্কা আছে: ফখরুল
জুন ২৫, ২০২৪ ১৫:১৬বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত 'চুক্তি ও সমঝোতা' দেশের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব চুক্তি-সমঝোতার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
-
রুশ সেনাপ্রধান ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসি'র
জুন ২৫, ২০২৪ ১৪:৩৬ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
-
গাজায় ইসরাইলি গণহত্যা: এবার শহীদ হলেন ইসমাইল হানিয়ার বোন
জুন ২৫, ২০২৪ ১৩:৫১অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর নির্বিচার বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকায় আরো অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে হামাস নেতা ইসমাইল হানিয়ার একজন বোন রয়েছেন।
-
রাশিয়ার সম্পদ থেকে ১৫০ কোটি ডলারের অস্ত্র ইউক্রেনকে দেবে ইউরোপ
জুন ২৫, ২০২৪ ১৩:১৯ইউরোপীয় দেশগুলোতে রাশিয়ার আটক করা সম্পদের লাভ থেকে ইউক্রেনকে অস্ত্র কিনতে ১৫০ কোটি ডলার অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।
-
ক্রিমিয়ায় হামলার জন্য আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিল রাশিয়া
জুন ২৫, ২০২৪ ১২:৪০ক্রিমিয়া উপত্যকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। রোববার আমেরিকার সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের চালানো ওই হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত ও অপর ১৫১ জন আহত হয়।
-
ফিলিস্তিনিদের ধ্বংস করাই ইসরাইলের প্রধান লক্ষ্য: সাবেক ন্যাটো কর্নেল
জুন ২৫, ২০২৪ ১২:০২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা ‘বিদ্রোহ দমনের’ সকল নিয়মকানুন লঙ্ঘন করেছে এবং একে কেবলমাত্র ‘ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার’ পরিকল্পিত প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করা যায়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সাবেক বিশ্লেষক ও সুইজারল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল জ্যাক বাউড এমন মন্তব্য করেছেন।
-
ঈদে গাদির উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করলেন হাজার হাজার মানুষ
জুন ২৫, ২০২৪ ১১:৫১আজ (মঙ্গলবার) পবিত্র ঈদে গাদির উপলক্ষে ও প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের বিপুল সংখ্যক মানুষের এক সমাবেশে বক্তব্য রেখেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।