শ্রীনগরে মেহবুবার নেতৃত্বে ফিলিস্তিনের সমর্থনে ইসরাইল বিরোধী বিক্ষোভ, সোচ্চার ওয়াইসিও
https://parstoday.ir/bn/news/india-i129684-শ্রীনগরে_মেহবুবার_নেতৃত্বে_ফিলিস্তিনের_সমর্থনে_ইসরাইল_বিরোধী_বিক্ষোভ_সোচ্চার_ওয়াইসিও
ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতির নেতৃত্বে বিক্ষোভ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২১, ২০২৩ ১৬:৪২ Asia/Dhaka
  • শ্রীনগরে মেহবুবার নেতৃত্বে ফিলিস্তিনের সমর্থনে ইসরাইল বিরোধী বিক্ষোভ, সোচ্চার ওয়াইসিও

ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতির নেতৃত্বে বিক্ষোভ হয়েছে।

আজ (শনিবার) ওই বিক্ষোভ কর্মসূচিতে মেহেবুবা মুফতিকে ফিলিস্তিনের পতাকা হাতে শামিল হতে দেখা যায়। এ সময়ে বিক্ষোভকারীরা ‘ইসরাইল গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক-ইসরাইল গো ব্যাক’, ‘আমরা ফিলিস্তিনের নিপীড়িতদের পাশে আছি’ ইত্যাদির পাশাপাশি ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেন। মেহেবুবা মুফতি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করা হচ্ছে যখন বিশ্ব অন্য দিকে তাকাচ্ছে।

অন্যদিকে, আজ সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান   ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ইসরায়েলের বিরুদ্ধে গত ৮০ বছর ধরে  ফিলিস্তিনের জমি দখলের অভিযোগ করেছেন। আজ (শনিবার) বিকেলে রাজস্থানের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওয়াইসি বলেন, বাস্তবতা হচ্ছে ইসরাইল গত ৮০ বছর ধরে ফিলিস্তিনের জমি দখল করে রেখেছে।

তিনি ভারতের জাতির জনক গান্ধীজির কথা উল্লেখ করে বলেন, ‘আমি আমার দেশের মানুষকে বলতে চাই যে মহাত্মা গান্ধী বলেছিলেন, ফিলিস্তিন আরবদের দেশ, যেমন ইংল্যান্ড ব্রিটিশদের দেশ এবং ফ্রান্স ফরাসিদের দেশ।’ ভারত সবসময় ফিলিস্তিনের জনগণকে সমর্থন করেছে। আমরা সবসময় অনুভব করেছি যে ফিলিস্তিনিদের তাদের নিজস্ব স্বাধীন দেশ থাকা উচিত।

এর আগে ওয়াইসি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২১ লাখ জনসংখ্যার দেশের ১০ লাখ দরিদ্র মানুষ গৃহহীন হয়েছে। কিন্তু বিশ্ববাসী নীরব! আপনারা ইসরাইলি দখলদারি দেখতে পাচ্ছেন না, নিপীড়ন দেখতে পাচ্ছেন না বলেও মন্তব্য করেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২১ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।