শ্রোতাদের মতামত
‘জীবনের রং বদলাতে রংধনু আসর দারুণ এক আয়োজন’
আসসালামু আলাইকুম। সালাম, ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন। রেডিও তেহরান থেকে পরিবেশিত আজকের (১৮ নভেম্বর) বিশ্বসংবাদ এবং অন্যান্য আয়োজন দারুণ উপভোগ করলাম। বিশেষ করে রংধনু অনুষ্ঠানের কথা না বললেই নয়।
ইসলামী শিক্ষার আলোয় জীবনের রং বদলাতে রংধনু আসর দারুণ এক আয়োজন। শিশু-কিশোরদের জন্য আয়োজনটি হলেও সার্বজনীন এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু থেকে প্রাপ্তবয়ষ্ক সকলের জন্য আলোকময় জীবনের হাতছানি দেয়া হয়। এ পর্বের "ওয়াদা রক্ষা" সংক্রান্ত গল্পটি মানুষের জীবন বদলে দেয়ার জন্য যথেষ্ট। আমরা কথা কথায় ওয়াদা করে থাকি কিন্তু ওয়াদা রাখতে না পারলে যে পাপের ভাগী হতে হবে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
দারুণ শিক্ষণীয় এই গল্পটি আমাদের সবার জীবনে ওয়াদা রক্ষার শিক্ষায় স্মরণীয় হয়ে থাকুক এই কামনা করি।
আল্লাহ আমাদের সকলের জীবন সুন্দর করুন। আমীন…।
সোহেল রানা হৃদয়
প্রেসিডেন্ট: ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব
ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।