মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করল জাপান: পশ্চিম এশিয়ায় নৌবাহিনী পাঠানোর ইচ্ছা নেই
-
জাপানের প্রধানমন্ত্রী
পার্সটুডে- জাপান পশ্চিম এশিয়ায় নৌবাহিনী পাঠানোর মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ইরানের হরমুজ প্রণালী ইস্যুতে ব্যাপক হতাশার মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ অবস্থায় তিনি ঘোষণা করেছেন যে, এই গুরুত্বপূর্ণ জলপথ খোলার বিষয়ে সাতটি দেশের সাথে আলোচনা চলছে, এর বাইরেও আরও আলোচনা করছেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি এ প্রসঙ্গে বলেছেন, "বর্তমানে পশ্চিম এশিয়ায় নৌবাহিনী পাঠানোর কোন পরিকল্পনা তাদের নেই।
জাপানের প্রতিরক্ষামন্ত্রীও ঘোষণা করেছেন, "হরমুজ প্রণালীর বিষয়ে ট্রাম্পের অনুরোধের পরও কোনও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক অভিযানের ইচ্ছা আমাদের নেই।"
সাম্প্রতিক জরিপ অনুযায়ী জাপানের ৭৫ শতাংশ মানুষ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণের বিরোধী।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।