ফের যুদ্ধ বাধালে আরও অনেক চমক নিয়ে আসব: যুক্তরাষ্ট্রকে আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i159508-ফের_যুদ্ধ_বাধালে_আরও_অনেক_চমক_নিয়ে_আসব_যুক্তরাষ্ট্রকে_আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঠানো এক বার্তায় লিখেছেন, নিশ্চিত থাকুন, ফের যুদ্ধ বাধালে আরও অনেক চমক নিয়ে আমরা হাজির হব।
(last modified 2026-05-20T06:17:33+00:00 )
মে ২০, ২০২৬ ১২:১৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঠানো এক বার্তায় লিখেছেন, নিশ্চিত থাকুন, ফের যুদ্ধ বাধালে আরও অনেক চমক নিয়ে আমরা হাজির হব।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এক্স সামাজিক নেটওয়ার্কে তার ব্যক্তিগত পেজে লিখেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর, মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান ধ্বংসের কথা স্বীকার করেছে।

তিনি আরও যোগ করেন: এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীই বিশ্বের প্রথম শক্তি যারা অত্যাধুনিক ও বিখ্যাত এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আরাকচি জোর দিয়ে বলেন: আমরা যে শিক্ষা লাভ করেছি এবং যে জ্ঞান অর্জন করেছি, তাতে নিশ্চিন্ত থাকুন, যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে।#

পার্সটুডে/এমআরএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন