মেজর জেনারেল আবদুল্লাহি: শহীদ নেতার হত্যাকারীদের বিচার করা হবে
https://parstoday.ir/bn/news/iran-i161186-মেজর_জেনারেল_আবদুল্লাহি_শহীদ_নেতার_হত্যাকারীদের_বিচার_করা_হবে
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি এক বার্তায় লিখেছেন: “এই শোক ও পবিত্র ক্ষোভ শহীদ নেতা, মুসলিম ও বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা এবং দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধের নির্যাতিত শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধের পথে অব্যাহত থাকবে এবং তাদের নিজেদের কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।”
(last modified 2026-07-09T14:54:08+00:00 )
জুলাই ০৯, ২০২৬ ২০:৪৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল আবদুল্লাহি
    মেজর জেনারেল আবদুল্লাহি

পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল পাইলট আলী আবদুল্লাহি এক বার্তায় লিখেছেন: “এই শোক ও পবিত্র ক্ষোভ শহীদ নেতা, মুসলিম ও বিশ্বের মুক্তিকামী মানুষের নেতা এবং দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধের নির্যাতিত শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধের পথে অব্যাহত থাকবে এবং তাদের নিজেদের কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।”

বার্তায় তিনি ইসলামের নেতা ও বিশ্বের মুক্তিকামী মানুষের পথপ্রদর্শক আয়াতুল্লাহ আল-উজমা ইমাম খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতে গভীর শোক প্রকাশ করে বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বিশ্ব ইতিহাসে এক বিরল ও স্মরণীয় মহাকাব্যের সাক্ষী হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ নেতার বিদায় ও জানাজার অনুষ্ঠান বিশ্ব মানবতার স্মৃতিতে গৌরব, দূরদর্শিতা, বিশ্বাস, সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে।

মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, তিনি শহীদ নেতার মর্যাদাপূর্ণ অবস্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানের মহান জনগণ, ইরাকের জনগণ, দেশটির কর্মকর্তা ও সশস্ত্র বাহিনী, ইসলামী যোদ্ধা এবং বিশ্বের মুসলিম ও মুক্তিকামী মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন, যারা বিদায় অনুষ্ঠানে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এক ঐতিহাসিক দৃশ্য সৃষ্টি করেছেন।

তিনি বলেন, ইসলামী উম্মাহর নজিরবিহীন উপস্থিতি শুধু একটি বিদায় অনুষ্ঠান ছিল না; এটি ছিল ন্যায়ের পক্ষে এক সুস্পষ্ট আহ্বান এবং বিশ্বের আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি প্রত্যাখ্যান। এই গণজাগরণ জাগ্রত জাতিগুলোর ইচ্ছাশক্তি ও শাহাদাতের পথের গভীর সম্পর্কের প্রকাশ।

বার্তায় আরও বলা হয়, বিশেষ করে “অপরাধী আমেরিকা ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীসহ” বিশ্বের আধিপত্যবাদী শক্তিগুলো যেন জনগণের চোখের অশ্রু ও এই শোক থেকে উদ্ভূত ক্ষোভকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করে।

মেজর জেনারেল আবদুল্লাহি জোর দিয়ে বলেন, এই পবিত্র শোক ও ক্ষোভ শহীদ নেতার হত্যাকারীদের বিচারের দাবিতে অব্যাহত থাকবে এবং তাদের কর্মের উপযুক্ত পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী সন্তানরা আল্লাহর ওপর ভরসা রেখে এবং মুসলিম ও স্বাধীনতাকামী জনগণের সহযোগিতায় এমন পদক্ষেপ নেবে, যা শত্রুদের ঘুম কেড়ে নেবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকারীদের একদিন বিচারের মুখোমুখি করবে।#

 

পার্সটুডে/এমবিএ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।