ইরান কখনো আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১১:০৭ Asia/Dhaka
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, আমাদের জনগণ জোর-জবরদস্তি ও দাদাগিরির কাছে মাথা নত করে না; ইরান কখনো আত্মসমর্পণ করবে না।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন: "আমেরিকানরা যদি যুদ্ধবাজ হয়, তাহলে তাদের আমাদের সাহসী সামরিক বাহিনীর মুখোমুখি হতে দিন।"
তিনি আরও লিখেছেন: তারা কেন বেসামরিক অবকাঠামো, খাদ্য সম্পদ ও জনগণের জীবিকার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে? যদি তাদের মধ্যে মানবতার ছিটেফোঁটাও থেকে থাকে, তাহলে কেন তারা জনগণের পানি, খাদ্য ও ওষুধের প্রাপ্তি বন্ধ করে দিচ্ছে?"
পার্সটুডে/এমএএআর/১৩
ট্যাগ