সিরিয়ার যুদ্ধবিরতিকে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ বলল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i29599-সিরিয়ার_যুদ্ধবিরতিকে_গুরুত্বপূর্ণ_সাফল্য’_বলল_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সিরিয়ার যুদ্ধবিরতিকে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে অভিহিত করেছেন। রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় গোটা সিরিয়ায় এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১৩:২৬ Asia/Dhaka
  • সিরিয়ার যুদ্ধবিরতিকে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ বলল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সিরিয়ার যুদ্ধবিরতিকে কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে অভিহিত করেছেন। রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় গোটা সিরিয়ায় এ যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেছেন, তৃণমূল পর্যায়ের সন্ত্রাসবাদ উচ্ছেদে বিশ্বকে এখন একযোগে কাজ করতে হবে। এক টুইটার বার্তায় এসব কথা বলেন তিনি।

জাওয়াদ জারিফ আরও বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এর ওপর ভিত্তি করেই সন্ত্রাসবাদের মূল উপড়ে ফেলতে হবে। সিরিয়ার সেনাবাহিনী গোটা দেশে যুদ্ধবিরতি ঘোষণা করার পর এ মন্তব্য করেন তিনি। গত মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অবশ্য তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং জাবহাত ফতেহ আশ শাম বা সাবেক আন-নুসরা ফ্রন্ট যুদ্ধবিরতির আওতায় পড়বে না।

 এদিকে, সিরিয়ার যুদ্ধবিরতি নিয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে আলাপ করেছেন জারিফ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় আসন্ন শান্তি বৈঠক নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০