ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেছেন, তার প্রশাসন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দেবে না।
মার্কিন টেলিভিশন চ্যানেল ‘ওয়ান নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখছে তার প্রশাসন। এরপর এই সমঝোতার ব্যাপারে তিনি একটি প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে সম্প্রতি ওয়াশিংটন সফররত ইতালির প্রধানমন্ত্রী পাওলো জানতিলোনির সঙ্গে হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান পরমাণু সমঝোতার চেতনা লঙ্ঘন করছে।
মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এ অভিযোগ করলেন, যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সাম্প্রতিক সময়ে বহুবার ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যায়িত করে বলেছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬