আসাদের সঙ্গে ইরানি সেনাপ্রধানের বৈঠক: অব্যাহত সহযোগিতার ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i47667-আসাদের_সঙ্গে_ইরানি_সেনাপ্রধানের_বৈঠক_অব্যাহত_সহযোগিতার_ঘোষণা
ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০১৭ ১২:৩৩ Asia/Dhaka
  • বাশার আসাদের সঙ্গে ইরানি সেনাপ্রধানের বৈঠক
    বাশার আসাদের সঙ্গে ইরানি সেনাপ্রধানের বৈঠক

ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন।

জেনারেল বাকেরি আজ (বৃহস্পতিবার) দামেস্কে প্রেসিডেন্ট বাশারের সঙ্গে সাক্ষাৎ করে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশসহ অন্যান্য সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার গণবাহিনী এবং সেনাবাহিনীর উল্লেখযোগ্য সাফল্যে তাকে অভিনন্দন জানান। সেই সঙ্গে সিরিয়ার প্রতিটি ভূখণ্ড থেকে সন্ত্রাসীদের নির্মূল করার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া, সিরিয়ার জনগণ এবং সরকারকে ইসলামি ইরান সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে বলেও জোর দেন জেনারেল বাকেরি। অন্যদিকে, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দামেস্ককে সার্বিক সহযোগিতা দেয়ার জন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, ইরান সরকার এবং জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান প্রেসিডেন্ট বাশার।

ইরানের সেনাবাহিনীর প্রধান বাকেরি গত মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর প্রধান দফতরে সফরে যান। সেখানে তিনি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জসিম আল ফ্রেইজ এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ আলী আইয়ুবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিরক্ষা এবং সামরিক খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা এবং সিরিয়ায়  শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ব্যাপারে  বিস্তারিত আলোচনা হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯