বিশ্বকাপ মাতাবেন ইরানি মিডফিল্ডার আলীরেজা জাহানবাখশ
https://parstoday.ir/bn/news/iran-i58836-বিশ্বকাপ_মাতাবেন_ইরানি_মিডফিল্ডার_আলীরেজা_জাহানবাখশ
বিশ্বকাপে খেলতে ইরানের জাতীয় ফুটবল দল এখন রাশিয়ায়। ২৩ সদস্যের ঘোষিত দলে আছেন মধ্যমাঠের খেলোয়াড় আলীরেজা জাহানবাখশ যিনি ২০১৭-১৮ সেশনে নেদারল্যান্ডসের ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা। তিনি ওই লিগে ২১টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ১২, ২০১৮ ১৫:১৫ Asia/Dhaka
  • আলীরেজা জাহানবাখশ
    আলীরেজা জাহানবাখশ

বিশ্বকাপে খেলতে ইরানের জাতীয় ফুটবল দল এখন রাশিয়ায়। ২৩ সদস্যের ঘোষিত দলে আছেন মধ্যমাঠের খেলোয়াড় আলীরেজা জাহানবাখশ যিনি ২০১৭-১৮ সেশনে নেদারল্যান্ডসের ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতা। তিনি ওই লিগে ২১টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন।

আলীরেজা জাহানবাখশ ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৫ এএফসি এশিয়ান কাপে ইরানের প্রতিনিধিত্ব করেন। ২০১৪ সালে আলিরেজা জাহানবাখশ দ্বিতীয় শ্রেষ্ঠ তরুণ প্রতিভাধর নির্বাচিত হন। ২০১৫ সালে আলিরেজা জাহানবাখশকে ২০১৪–১৫ মৌসুমের জন্য এরিস্ট ডিভিসির সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

আলীরেজা জাহানবাখশ

এবারের বিশ্বকাপে ইরানি ফুটবলের প্রাণভোমরা হিসেবে থাকবেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২