হুমকি মোকাবেলায় ইরান এখন আরও বেশি প্রস্তুত: জেনারেল রাশিদ
https://parstoday.ir/bn/news/iran-i59760-হুমকি_মোকাবেলায়_ইরান_এখন_আরও_বেশি_প্রস্তুত_জেনারেল_রাশিদ
ইরানের খাতামুল আম্বিয়া (স.) ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত রয়েছেন। তিনি আজ (সোমবার) মাশহাদ শহরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র স্থল ইউনিটের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ০২, ২০১৮ ১৫:৪২ Asia/Dhaka
  • মেজর জেনারেল রাশিদ
    মেজর জেনারেল রাশিদ

ইরানের খাতামুল আম্বিয়া (স.) ঘাঁটির কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত রয়েছেন। তিনি আজ (সোমবার) মাশহাদ শহরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র স্থল ইউনিটের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

মেজর জেনারেল গোলাম আলী রাশিদ আরও বলেছেন, ইরান সন্ত্রাসবাদ মোকাবেলায় অতীতের চেয়ে আরও বেশি প্রস্তুত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা ক্ষেত্রে ইরান যে অভিজ্ঞতা অর্জন করেছে তা ষড়যন্ত্র ও হুমকি মোকাবেলায় কাজে লাগানো হবে।

তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও ইহুদিবাদীরা ঐক্যবদ্ধভাবে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে ইরান এসব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে। 

ইরানের এই সামরিক কমান্ডার আরও বলেন, শত্রুরা নানা ধরনের হুমকির মাধ্যমে ইরানি জাতি ও ইসলামি সরকারের দৃঢ়তা ও মনোবল পরীক্ষা করতে চাইছে। কিন্তু আসলে তারা ভুলের মধ্যে রয়েছে। এ সময় তিনি শত্রুদের মোকাবেলায় দূরদর্শিতার প্রয়োজনীতার ওপর গুরুত্ব আরোপ করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২