‘৭ বছরের মধ্যে ইরান বিমানের যন্ত্রাংশ রপ্তানি করবে’
https://parstoday.ir/bn/news/iran-i72540-৭_বছরের_মধ্যে_ইরান_বিমানের_যন্ত্রাংশ_রপ্তানি_করবে’
ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী সাত বছরের মধ্যে বিমানের যন্ত্রাংশ রপ্তানি করার পর্যায়ে পৌঁছাবে। ইরান সরকারের উন্নত যানবাহন বিভাগের প্রধান মানুচেহের মানতেকি গতকাল (রোববার) একথা জানিয়েছেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৯ ০৯:০২ Asia/Dhaka
  • ইরানে তৈরি হচ্ছে বিমানের যন্ত্রাংশ
    ইরানে তৈরি হচ্ছে বিমানের যন্ত্রাংশ

ইসলামি প্রজাতন্ত্র ইরান আগামী সাত বছরের মধ্যে বিমানের যন্ত্রাংশ রপ্তানি করার পর্যায়ে পৌঁছাবে। ইরান সরকারের উন্নত যানবাহন বিভাগের প্রধান মানুচেহের মানতেকি গতকাল (রোববার) একথা জানিয়েছেন।  

তিনি বলেন, ইরানের কয়েকটি কোম্পানি বিমানের যন্ত্রাংশ বানানোর লাইসেন্স ও সার্টিফিকেট অর্জন করেছে। এর ফলে ইরান এমন অবস্থায় চলে যাবে যেখান থেকে বিভিন্ন দেশে বিমানের যন্ত্রাংশ রপ্তানি করা সম্ভব হবে।

ইরানে তৈরি বিমানের যন্ত্রাংশ

মানুচেহের মানতেকি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে বলেন, এই ধারায় আশা করছি আগামী সাত বছরের মধ্যে আমরা বিমানের যন্ত্রাংশ তৈরি ও রপ্তানি করতে পারব। এসব যন্ত্রাংশের মান ইউরোপের দেশগুলোতে তৈরি যন্ত্রাংশের সমান হবে। তিনি বলেন, এরইমধ্যে ইরান বিপুল পরিমাণ যন্ত্রাংশ তৈরি করেছে যেগুলো মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান আমদানি করতে পারত না। ইরানের এ কর্মকর্তা বলেন, বিশ্বে মাত্র কয়েকটি দেশ বিমানের যন্ত্রাংশ তৈরি করতে পারে, ইরান এখন তাদের অন্যতম।

গত নভেম্বর মাসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপর থেকে ইরান বিমানের যন্ত্রাংশ তৈরির প্রচেষ্টা জোরদার করে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোম্পানিগুলো ইরানের কাছে বিমানের যন্ত্রাংশ সরবরাহ করতে পারে না।#     

পার্সটুডে/এসআইবি/৫