মার্কিন একপেশে নীতি মোকাবেলায় বিশ্বকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে: ইরানের প্রেসিডেন্ট
-
রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বে এখন বহুপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার জরুরি। তিনি আজ (মঙ্গলবার) আর্মেনিয়ার রাজধানী ইরেভানে ইউরেশিয়া অর্থনৈতিক ইউনিয়নের শীর্ষ সম্মেলনে এ কথা বলেছেন।
ইউরেশিয়া অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা সইয়ের কথা জানিয়ে রুহানি বলেন, আন্তর্জাতিক সমাজকে অবশ্যই মার্কিন একপেশে ও বিদ্বেষী নীতি মোকাবেলায় দৃঢ় সিদ্ধান্ত ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমেরিকা একপেশে নীতি অনুসরণ করছে এবং আন্তর্জাতিক চুক্তিগুলোর পরোয়া করছে না। এছাড়া দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তিগুলোকে লঙ্ঘন করে চীন, রাশিয়া ও নিজের মিত্রসহ বহু দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
আমেরিকার বিদ্বেষী পদক্ষেপ ও ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহারের নীতি অর্থনৈতিক সন্ত্রাসবাদে রূপ নেবে এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়বে।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।