বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে গোলের বন্যা! ইরান-১৪ : কম্বোডিয়া-০
অক্টোবর ১১, ২০১৯ ২০:১৩ Asia/Dhaka
ইরানের জাতীয় ফুটবল দল ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের প্রাথমিক পর্যায়ে কম্বোডিয়াকে ১৪-০ গোলে হারিয়ে দিয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) ইরানের রাজধানী তেহরানের আজাদি স্টেডিয়ামে এই স্মরণীয় পরাজয় বরণ করে কম্বোডিয়ার জাতীয় ফুটবল দল।
কম্বোডিয়ার জাতীয় ফুটবল দলের ইতিহাসে এমন শোচনীয় পরাজয়ের রেকর্ড আর কখনও দেখা যায়নি। দেশটির ইতিহাসে এর আগের সবচেয়ে শোচনীয় পরাজয়ের রেকর্ডটি তৈরি হয়েছিল ইন্দোনেশিয়ার কাছে দশ-শূন্য গোলে হেরে যাওয়ার কারণে।
ইরান বিশ্বকাপ ফুটবলের প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় খেলায় বাহরাইনের মোকাবেলা করবে। এ খেলাটি হবে আগামী মঙ্গলবার ১৫ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামায় রাত ৮টার সময়।
ইরানের জাতীয় ফুটবল দল ৬ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে রয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/১১
ট্যাগ