দেশে তৈরি সর্বাধুনিক জেট প্রশিক্ষণ বিমান উদ্বোধন করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74532-দেশে_তৈরি_সর্বাধুনিক_জেট_প্রশিক্ষণ_বিমান_উদ্বোধন_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বৃহস্পতিবার) দেশে তৈরি জেট প্রশিক্ষণ বিমান উদ্বোধন করেছে। প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এটি উদ্বোধন করেন। এর নাম দেওয়া হয়েছে 'ইয়াসিন'।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৯ ১১:৫৮ Asia/Dhaka
  • জেট বিমান ইয়াসিন
    জেট বিমান ইয়াসিন

ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (বৃহস্পতিবার) দেশে তৈরি জেট প্রশিক্ষণ বিমান উদ্বোধন করেছে। প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি এটি উদ্বোধন করেন। এর নাম দেওয়া হয়েছে 'ইয়াসিন'।

ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশের নুজেহ বিমান ঘাঁটিতে উদ্বোধন শেষে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আমরা যে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করতে সক্ষম হয়েছি তার প্রমাণ হলো এই 'ইয়াসিন'।" 

বক্তব্য রাখছেন আমির হাতামি

ইরানের সামরিক সূত্র জানিয়েছে, ইরানের ইয়াসিন হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির বিমান। এর দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ পাঁচ মিটার এবং ওজন হচ্ছে সাড়ে পাঁচ টন। এটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে।

ইরানি বিজ্ঞানীরাই পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে এর নির্মাণ পর্যন্ত সব কাজ সম্পন্ন করেছে এবং বিদেশিদের সহযোগিতা নেয় নি বলে তিনি জানান।#
পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।