মার্কিন বাহিনীর হামলার প্রতিশোধ নেবে ইরাক: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i76313-মার্কিন_বাহিনীর_হামলার_প্রতিশোধ_নেবে_ইরাক_আইআরজিসি
ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র ঘাঁটিতে মার্কিন সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, শুধু হাশদ আশ-শাবি নয় ইরাকি জনগণও এ হামলার প্রতিশোধ নেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৯ ০৪:০১ Asia/Dhaka
  • হাশদ আশ-শাবির ঘাঁটিতে মার্কিন হামলা
    হাশদ আশ-শাবির ঘাঁটিতে মার্কিন হামলা

ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র ঘাঁটিতে মার্কিন সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, শুধু হাশদ আশ-শাবি নয় ইরাকি জনগণও এ হামলার প্রতিশোধ নেবে।

রোববার দিনের শেষ বেলায় হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে আগ্রাসী মার্কিন বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

আইআরজিসি’র বিবৃতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে এ অঞ্চলের  নিরাপত্তাহীনতা, গোলযোগ, উত্তেজনা ও সংঘাতের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।এতে আরো বলা হয়, হাশদ আশ-শাবির ঘাঁটিতে সন্ত্রাসী মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরাকের সার্বভৌমত্ব মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে।

আইআরজিসির মনোগ্রাম

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, ইরাকি জনগণ তাদের দেশ থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) নির্মূলের ক্ষেত্রে হাশদ আশ-শাবির অবদান কখনো ভুলে যাবে না।এতে আরো বলা হয়, ইরাকে টিকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র উপায় দেশটি থেকে সন্ত্রাসী মার্কিন সেনাদের বিতাড়ন করা।বিশ্বের কোনো স্বাধীনচেতা দেশের নাগরিক তাদের দেশে মোতায়েন বিদেশি সেনাদের হাতে তাদের সন্তানদের রক্তপাত মেনে নেবে না বলেও আইআরজিসি’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের আঞ্চলিক মিত্রদের প্ররোচনায় গঠিত উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হাশদ আশ-শাবি। ২০১৪ সালে দায়েশ ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়ার পর প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির এক ফতোয়া অনুযায়ী দায়েশ দমনের লক্ষ্যে হাশদ আশ-শাবি  গঠিত হয়। ২০১৬ সালে ইরাকের পার্লামেন্টে আইন পাস করে এই বাহিনীকে ইরাকের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়।#

পার্সটুডে/এমএমআই/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।