বাংলাদেশিদের নিতে ইরান আসবে চার্টার্ড বিমান: দূতাবাস
https://parstoday.ir/bn/news/iran-i80030-বাংলাদেশিদের_নিতে_ইরান_আসবে_চার্টার্ড_বিমান_দূতাবাস
করোনা পরিস্থিতির মধ্যে ইরান থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিতে খুব শিগগিরই তেহরানে একটি চার্টার্ড বিমান আসছে। সব ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যেই বিমানটি তেহরানে পৌঁছাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০২০ ১৪:১৭ Asia/Dhaka
  • বাংলাদেশিদের নিতে ইরান আসবে চার্টার্ড বিমান: দূতাবাস

করোনা পরিস্থিতির মধ্যে ইরান থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিতে খুব শিগগিরই তেহরানে একটি চার্টার্ড বিমান আসছে। সব ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যেই বিমানটি তেহরানে পৌঁছাবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে দূতাবাসের আলোচনা হয়েছে এবং ঢাকা চার্টার্ড বিমান পাঠাতে রাজি হয়েছে। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেন আজ (মঙ্গলবার) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বিমানটি বাংলাদেশিদের নিতে তেহরানে আসবে। তবে কেউ চাইলে সব প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ থেকেও ইরানে আসতে পারবেন। যাত্রী সংখ্যা যত বেশি হবে খরচ তত কম পড়বে বলে তিনি জানিয়েছেন।

মোহাম্মাদ সবুর হোসেন আরও বলেছেন, বাংলাদেশ সরকার এই ফ্লাইট থেকে কোনো মুনাফা করবে না। ফ্লাইটের পেছনে যা খরচ হবে তারা শুধু তাই নেবে। যারা এই ফ্লাইটের যাত্রী হতে চান তাদেরকে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। মোহাম্মাদ সবুর হোসেন তার নিজের মোবাইল নম্বরও দিয়েছেন।

তিনি বলেছেন, কেউ চাইলে তার সঙ্গেও যোগাযোগ করে যাত্রী হিসেবে নাম লেখাতে পারেন। বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ সবুর হোসেনের মোবাইল নম্বর হচ্ছে ০৯১২০১৫৭২৮৬।#   

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।