‘বেতারের ধ্বনি আজও আমার প্রাণে বাজে সেই সুমধুর সুরে’
রেডিও তেহরানের প্রাণপ্রিয় সকল কলাকুশলী-কর্মকর্তাবৃন্দ এবং শ্রোতা বন্ধুদেরকে ইন্টারন্যাশরাল রেডিও ফ্যান ক্লাবস, টাঙ্গাইল-এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমি ১৯৯০ থেকে ২০০৫-০৬ পর্যন্ত রেডিও তেহরানের অনুষ্ঠান নিয়মিত শুনেছি। কিন্তু কর্ম জীবনের ব্যস্ততা, বাস্তবতা ও পারিপার্শ্বিক কারণে দীর্ঘদিন রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে পারিনি। কিন্তু বেতারের ধ্বনি আজও আমার প্রাণে বাজে সেই সুমধুর সুরে। তাইতো ফিরে আসা আপনাদের মাঝে। গত কয়েক মাস ধরে নিয়মিত অনুষ্ঠান শুনছি কিন্তু গঠনমূলক সমালোচনা ও মন্তব্য করার সুযোগ হয়ে উঠেনি। আশা করি এখন থেকে নিয়মিত অনুষ্ঠান বিষয়ে লিখব।
রেডিও তেহরানের প্রত্যেকটি অনুষ্ঠানই আমার প্রিয়। তন্মধ্যে চিঠি-পত্রের আসর প্রিয়জন, রংধনু, আলাপন, জীবনশৈলী, কুরআনের আলো এবং বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকা নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথা-বার্তা আমার নিকট বেশী প্রিয়।
রংধনু অনুষ্ঠানে রঙ-বেরঙের আদর্শিক বিষয় নিয়ে শিক্ষণীয় মজার মজার গল্প প্রচার খুব ভালো লাগছে।
পরিশেষে বলতে পারি- জীবনাদর্শ গঠনে এবং জ্ঞান বিকাশ ও বিনোদনে রেডিও তেহরান আমার নিকট একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক বেতার মাধ্যম।
আবারও আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ জীবন কামনা করছি।
শুভেচ্ছাসহ
আবু তাহের, সভাপতি ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাবস
ঘারিন্দা, টাঙ্গাইল-১৯০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।