‘নতুন রূপে আপনাদেরকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত’
https://parstoday.ir/bn/news/iran-i82919-নতুন_রূপে_আপনাদেরকে_ফিরে_পেয়ে_দারুণ_উচ্ছ্বসিত’
আসসালামু আলাইকুম। আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন। নতুন রূপে আপনাদেরকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২০ ২০:৪৪ Asia/Dhaka
  • ‘নতুন রূপে আপনাদেরকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত’

আসসালামু আলাইকুম। আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন। নতুন রূপে আপনাদেরকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত।

ভালো লাগল আজকের পুরো পরিবেশনা। তবে মন ভরার আগেই শেষ করে দিলেন!  আরেকটু সময় যদি দিতেন, খুব ভালো লাগতো। চেষ্টা করুন প্রিয়জনের সময় আরেকটু বাড়ানোর! পরের অনুষ্ঠান ‘কথাবার্তা’ ভালো লাগল! নিয়মিত সকল পরিবেশনা উপভোগ করছি।

রেডিও তেহরানের প্রিয় অনুষ্ঠান ‘প্রিয়জন’-এর মেসেঞ্জার গ্রুপে ইদানিং যুক্ত হয়েছি। নানা জনের নানান কথা শুনছি। আমিই বা বাদ যাই কেন!! তাই এই লেখা।

স্মৃতিরোমন্থনে হারিয়ে যাচ্ছি।

ফিরে যেতে ইচ্ছে করে সেই ১৯৯৮/৯৯ সালের দিকে।

নিয়মিত সব ধরনের যোগাযোগ ছিল ২০০৯ পর্যন্ত। তার পর থেকে রেডিও তেহরান হারিয়ে যেতে বসল,,, 

শ্রোতা স্বার্থ সংরক্ষণ না হলে বেতারগুলো কালে কালে হারিয়ে যাবেই। 

আমি আপনাকে যদি জিজ্ঞাসা না করি, আপনি কেমন আছেন!

তা না হলে আপনার কাছ থেকে কোনো উত্তর আসার সম্ভাবনা শূন্যই থেকে যায়। 

ঠিক তেমনি আপনারা আর আমাদের সাথে যোগাযোগের প্রয়োজন মনে করেন না, আমরাও হাল ছেড়ে দিয়েছি। আপনারা পা এগোলে আমরা ৬০ পা এগোব নিশ্চয়। ভালো থাকুন।

উত্তরের অপেক্ষায়, সেই লেমিনেটেড সাদা খামের।

 

ধন্যবাদান্তে

সোহেল রানা হৃদয়

প্রেসিডেন্টঃ ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব,

আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮